
কি নেই আমাদের বাখুন্ডায়?
কলমে: মোহাম্মদ মাসুম বিল্লাহ
ফরিদপুর এর বুক চিরে ছুটে চলেছে কুমার নদ৷ বাখুন্ডা গ্রাম কে দুই ভগে বিভক্ত করে তার পথচলা৷ এপারের নাম বাখুন্ডা পশ্চিম পাড়ি আর ওপারের নাম বাখুন্ডা পূর্বপাড়৷ বাখুন্ডা গ্রাম একটা স্বর্ণের ক্ষনী এর মতো তার অবস্থান৷ কেননা, বলতে গেলে কী নেই এই বাখুন্ডা গ্রামে৷ প্রথমেই বলি মসজিদ এর কথা৷ বাসা থেকে বের হলেই বাখুন্ডা পশ্চিম পাড় মসজিদ৷ একটু এগোলেই বাজার মসজিদ৷ তা গেলে৷ আমাদের বাখুন্ডা বাজার৷ ঘর থেকে বের হলেই বাজার যেখানে সকাল থেকে শুরু করে রাত যখন খুশি বাজার করা যায়৷ এবং বাখুন্ডা থেকে ফরিদপুর কাছে হওয়ায় আড়ৎ থেকে সকল টাটকা সবজি ফলমূল ও পাওয়া যায়৷ খেলাধুলা করার জন্য বিশাল মাঠ৷ বাখুন্ডা সুজন সংঘের মাঠ৷ যা পরবর্তী তে স্টেডিয়ামে পরিনত হয়৷ যেখানে আমরা, আমাদের বাল্য কাল শৈশব, কৈশর কেটেছে৷ মাঠের সাথে রয়েছে বাখুন্ডার সবচেয়ে বড় স্থাপনা বাখুন্ডা কলেজ৷ যা আমাদের পরিচয় এর স্মৃতি বহন করছে৷ এর পাশে বয়ে চলেছে কুমার নদ৷ কুমার নদের সাথে জরিয়ে আছে আমাদের গায়ের ময়লা মাখা জামাকাপড় এর গ্রাণ লেগে আছে সিলিপ কাটার মেশিন,খেজুর গাছ থেকে লাফানোর সময়৷ এবং বরশি ফেলে পুটি মাছ ধরার এক অনন্য সময়৷ মাঠের পাশেই রয়েছে বিশাল কৃষ্ণচূড়া গাছ যা প্রত্তেক বছরে আমাদের কলেজ মাঠ কে এক নতুন রুপে সাজিয়ে তোলে৷ কৃষ্ণচূড়ার অবদান আমাদের মাঠ কে আরোও উজ্জীবিত এবং সমৃদ্ধিশীল করে তুলেছে৷ তার সাথে জড়িয়ে আছে বাখুন্ডার বড় ঈদগাহ ময়দান৷ যেখানে বছরের দুইটি ঈদের নামজ আদায় করা হয়৷ এবং তার সাথে রয়েছে দৃষ্টিনন্দন বাখুন্ডা ব্রিজ যা ব্রিটিশ আমল থেকে তার শক্তি ধরে রেখেছে৷ এবং ব্রিজ টি আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সম্পৃক্ততার প্রতীক হিসেবে দাড়িয়ে আছে৷ তার সাথে রয়েছে বাখুন্ডার হাট৷ বাখুন্ডা হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও বুধবার৷ এপারের মানুষ ওপারের মানুষ এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে তাদের প্রয়োজনীয় মালামাল, জিনিসপত্র কেনাবেচা করে৷ এবং এই হাটে কুলা,চালুন,ঝাঁকা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যায় এই হাটে৷ এবং বাখুন্ডা থেকে সরাসরি ই ঢাকার এবং ঢাকার বাইরে যেকোনো স্থানে চলাফেরা করা যায়৷ এমন কি বাখুন্ডা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের স্থানেও যাওয়া যায় এই বাখুন্ডা থেকে৷ বাখুন্ডার এপারে এবং ওপারে রয়েছে ৩ টি প্রাথর্মিক বিদ্যালয়৷ এবং বাখুন্ডা ওপাড় এ রয়েছে আমাদের সকলের বাখুন্ডা উচ্চ বিদ্যালয়৷ এর পাশে রয়েছে বাখুন্ডার সবচেয়ে বড় কবরস্থান বাখুন্ডা পূর্বপাড় কবরস্থান নামে পরিচিত৷ এর পাশেই রয়েছে -আবদার, অভিযোগ, বিচার -বিশ্লষন এর জন্য গেরদা ইউনিয়ন পরিষদ৷ ইউনিয়ন পরিষদ পার হয়ে গেলেই দেখা মেলে, বাখুন্ডার বোকাইল গ্রামে অবস্থিত আদর্শ গ্রাম৷ যেখানে কয়েক হাজার ঘরের মানুষ বসবাস করে৷ এই আদর্শ গ্রামে৷ সব মিলিয়ে এক পরিপূর্ণ ভূখণ্ড আমাদের বাখুন্ডা৷ আমার বাখুন্ডা৷
কলমে: মোহাম্মদ মাসুম বিল্লাহ
১৩-০৫-২০২৬
বাখুন্ডা, ফরিদপুর৷
Reporter Name 




















