আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা – আমার বাংলাদেশ – মোঃ সৈয়দুল ইসলাম

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০২:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৩০ পড়া হয়েছে
১৫৬

আমার বাংলাদেশ
মোঃ সৈয়দুল ইসলাম

আমার দেশ বাংলাদেশ
মা’র আঁচলের মতো,
তরুলতার ছায়াতলে
রাখে অবিরত।
আমার দেশটি রক্তে কেনা
জানে জগতবাসী,
লাল সবুজের বিজয় নিশান
ফুটায় মুখে হাসি।
আমার দেশের সোনার মাটি
আমার অহংকার,
গর্ব আমার লাখো শহীদ
স্মরি বারংবার।
পাহাড় পর্বত নদী নালায়
সাজানো এই দেশ,
যতই দেখি মন ভরেনা
রূপের নেইতো শেষ।
সবুজ শ্যামল আমার দেশটি
হাওর বাওরে ঘেরা,
ধন ধান্য রূপ লাবণ্যে
সকল দেশের সেরা।

লেখক পরিচিতি:
আমি মোঃ সৈয়দুল ইসলাম, পিতা: মোঃ মাহমদ আলী, মাতা: মোছাঃ গুলনেহার বেগম। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার হাসারচর গ্রামে আমার জন্ম। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ২০১১ সালে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। কলেজ জীবন থেকেই আমার লেখালেখির যাত্রা শুরু হয়। সাপ্তাহিক সুনামকণ্ঠ পত্রিকায় আমার প্রথম কবিতা “স্বাধীনতা তুমি” প্রকাশিত হয়। আমার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে আমার ছড়া, কবিতা প্রকাশিত হচ্ছে। আমি দেশ বিদেশের সবার কাছে দোয়া প্রার্থী।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

rakibul

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

কবিতা – আমার বাংলাদেশ – মোঃ সৈয়দুল ইসলাম

প্রকাশিত হয়েছে: ০২:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬