
এইচ এম রানা, খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের সবক প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলিয়ান দারুল উলুম মাদ্রাসার সম্মানিত সভাপতি জি এম রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি এফ এম ছহিলউদ্দীন ফকির এবং ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মনিরুজ্জামান মনি গাজী, ইউসুফ গাজী ও আব্দুল মালেক গাজী প্রমুখ।
শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমান, হেফজ খানার প্রধান হাফেজ বাইজিৎ হাসান, নূরানী বিভাগের প্রধান এইচ এম রানা, সহকারী শিক্ষক মোঃ গোলাম রসুল, হাফেজ হাসান মাহমুদ, হাফেজ ওলিউর রহমান এবং ক্বারী রাকিবুল হাসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জি এম রফিকুল হাসান বলেন:
”আপনার সন্তানকে আখেরাতমুখী হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষায় দীক্ষিত হয়ে এই ছাত্ররা যেন আগামী দিনে বিশ্বের বড় বড় আলেম হতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নলিয়ান দারুল উলুম মাদ্রাসাকে সুতারখালী ইউনিয়নের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোমলমতি ছাত্রদের হেফজ সবক প্রদান করা হয়। সবশেষে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটে।
প্রতিবেদক: এইচ এম রানা, রিপোর্টার,
নলিয়ান, দাকোপ, খুলনা।
Reporter Name 





















