
শিরোনাম: অশ্রুভেজা চিঠি
লেখক: রাবিয়ান সুলতান
শুনো,
বহুবার কথা বলতে চেয়েছি,
বহু পথ হেঁটেছি,
বহু রাত জেগেছি—
শুধু তোমার সঙ্গে একটু কথা বলব বলে।
কিন্তু তুমি শুধু আমার কথা শোনোনি তা-ই নয়,
আমার বার্তাটুকুও দেখার প্রয়োজন মনে করোনি।
আমার প্রতিটি চেষ্টাকে উড়িয়ে দিয়েছ
উদাসীনতার বাতাসে।
হয়তো ভেবেছ—
আমরা ছোট, আর তোমরা বড়লোক।
তবু একটি কথা মনে রেখো—
আমরা সবাই মাটির তৈরি,
আর একদিন সেই মাটিতেই ফিরে যাব।
আজ তোমার চোখে আমি হয়তো একজন ছোট মানুষ,
কিন্তু সময় একদিন বলে দেবে—
মানুষের মূল্য তার অহংকারে নয়,
তার ভালোবাসার গভীরতায়।
আমি চেষ্টা করেছি,
তুমি শোনোনি।
হ্যাঁ, সেটাও তোমার স্বাধীনতা..!
ইতি,
তোমার চোখে ছোট, কিন্তু ভালোবাসায় বড় একজন মানুষ !
Reporter Name 















