আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ ডুবে যায়, বিবেক ডুবে কেন – মোঃ জাহিদুল ইসলাম জাহিদ 

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৮:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৩ পড়া হয়েছে
২২

মানুষ ডুবে যায়, বিবেক ডুবে কেন

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ 

 

শোনো!

সেদিন আমি দেখেছি

মানুষ ডুবে যাচ্ছে,

কিন্তু ডুবে যায়নি ক্ষমতার অহংকার!

পাহাড়সম জল এসে গিলে খেয়েছে স্বপ্ন,

ঘরের চাল ছিঁড়ে নিয়েছে নির্মম স্রোত,

মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছে শিশুর শেষ নিঃশ্বাস।

আর তোমরা তখনো নীরব!

কেন নীরব?

কেন এই মৃত্যুতে তোমাদের চোখে জল নেই?

চারদিকে শুধু আর্তনাদ

বাঁচাও! বাঁচাও!

কিন্তু সেই চিৎকার পৌঁছায় না

কোনো মসনদের কানে!

সপ্তাহজুড়ে মানুষ জলে বন্দী,

ক্ষুধায় কাঁপে শরীর,

পোষা প্রাণীর লাশ ভাসে

এ যেন এক জীবন্ত কবরস্থান!

একটা শিশু

তার চোখে প্রশ্ন,

আমি কি বাঁচবো?

কিন্তু উত্তর নেই

কারণ এই সমাজ বধির, অন্ধ, নির্লজ্জ!

কোথায় তোমাদের মানবতা?

কোথায় সেই বড় বড় কথা?

আজ কেন ভালোবাসা হারিয়ে গেছে

স্বার্থের অন্ধকারে?

মানুষ মানুষকে মারে

বিবেক বিক্রি হয় ক্ষমতার দামে,

আর আমরা দেখি

একটা জাতি ধীরে ধীরে ডুবে যাচ্ছে!

শোনো!

এই জল শুধু বন্যার জল নয়

এটা আমাদের লজ্জা,

এটা আমাদের ব্যর্থতা,

এটা আমাদের মানবতার কবর!

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

rakibul

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

মানুষ ডুবে যায়, বিবেক ডুবে কেন – মোঃ জাহিদুল ইসলাম জাহিদ 

প্রকাশিত হয়েছে: ০৮:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
২২

মানুষ ডুবে যায়, বিবেক ডুবে কেন

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ 

 

শোনো!

সেদিন আমি দেখেছি

মানুষ ডুবে যাচ্ছে,

কিন্তু ডুবে যায়নি ক্ষমতার অহংকার!

পাহাড়সম জল এসে গিলে খেয়েছে স্বপ্ন,

ঘরের চাল ছিঁড়ে নিয়েছে নির্মম স্রোত,

মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছে শিশুর শেষ নিঃশ্বাস।

আর তোমরা তখনো নীরব!

কেন নীরব?

কেন এই মৃত্যুতে তোমাদের চোখে জল নেই?

চারদিকে শুধু আর্তনাদ

বাঁচাও! বাঁচাও!

কিন্তু সেই চিৎকার পৌঁছায় না

কোনো মসনদের কানে!

সপ্তাহজুড়ে মানুষ জলে বন্দী,

ক্ষুধায় কাঁপে শরীর,

পোষা প্রাণীর লাশ ভাসে

এ যেন এক জীবন্ত কবরস্থান!

একটা শিশু

তার চোখে প্রশ্ন,

আমি কি বাঁচবো?

কিন্তু উত্তর নেই

কারণ এই সমাজ বধির, অন্ধ, নির্লজ্জ!

কোথায় তোমাদের মানবতা?

কোথায় সেই বড় বড় কথা?

আজ কেন ভালোবাসা হারিয়ে গেছে

স্বার্থের অন্ধকারে?

মানুষ মানুষকে মারে

বিবেক বিক্রি হয় ক্ষমতার দামে,

আর আমরা দেখি

একটা জাতি ধীরে ধীরে ডুবে যাচ্ছে!

শোনো!

এই জল শুধু বন্যার জল নয়

এটা আমাদের লজ্জা,

এটা আমাদের ব্যর্থতা,

এটা আমাদের মানবতার কবর!