
প্রার্থনা
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
গগনে উদিত চাঁদের আলো ডেকে যায় আধারে,
নিশি এখনো রয়ে গেছে নীরবতার বাইরে।
ক্ষতবিক্ষত, নুয়ে পড়া বাহু—ফিরবে না কি নীড়ে,
যাহারে লয়ে উচ্ছ্বাসে মাতি কলরবের ভিড়ে।
যে দিয়েছে আমারে দু’হাতে ভরি—সে মহান, অনুপম,
তাহার সনে কথা হয় নীরবতায় অভিমান।
ভারী কণ্ঠে সুধা ঝরে, মিটে যায় সকল ভুল,
পাপ-পুণ্য ক্ষমা করে—আমারে করিও কবুল।
কত প্রতীক্ষায় তুমি দিয়েছো মনের সকল চাওয়া,
তবু মনে হয়, রয়ে গেছে কত অজানা না-পাওয়া।
চাঁদের আলো ভরিয়ে দিও আমার ছোট্ট গৃহ
তুমি ছাড়া এ ধরায় আমার আপন তো নেই কেহ।
চারিদিকে কত মানুষ, ভিড় করে সারাক্ষণ,
আমার দুঃখ ক’জন দেখেছে তারাই হলো প্রিয়জন
তুমি মহান, তুমি রব—তোমারই আশ্রয় চাই,
আমার ঘরে চাঁদের আলো আবার ফিরে যেনো পাই।
Reporter Name 















