
সব কিছু জেনে বুঝে আমার কাছে আসছিলে,আমায় ভালোবাসছিলে।আমায় নিয়ে তোমার দুচোখ ভরা স্বপ্ন ছিলো ছোট্ট একটা ঘর বাঁধার। অথচ আজকে দেখো_আমায় নিয়ে তোমার সেই স্বপ্ন সাজানো চোখ দুটি এখন বিষ ছুড়ে দিচ্ছে আমাকে!কেন?
ভালোবাসার আগেই তোমাকে আমি বলেছিলাম আমি অতি সাধারণ মানুষ! তোমাকে সুখী রাখতে এতো এতো অর্থ সম্পদ আমার নেই।বলেছিলাম তোমাকে ভালোবাসার জন্য একটা বিশাল নিষ্পাপ মন আছে আমার_আর তুমি,মাথা নেড়ে সম্মতি দিয়েছিলে তুমিও ভালোবাসার কাঙাল।তবে আজকে কেন তোমার বিষদৃষ্টি দিয়ে আমাকে জ্বালাচ্ছো?তবে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে সেখানে, যেখানে টাকায় বিক্রি হয় মন!তবে কেউ তোমার মন টাকা দিয়ে কিনে নিয়েছে?
হতভাগা আমি _আমার এক আকাশ সমান নিষ্পাপ মনের ভালোবাসা দিয়ে কিনতে পারিনি তোমাকে,টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আল্লাহ আমাকে দেয় নাই। আমাকে ছেড়ে দিয়ে যার কাছে চড়াদামে নিজের মনকে_শরীরকে বিক্রি করলা,যাও তবে তার কাছে।যাও!
তোমাকে আমি আর কখনো পিছু ডাকবো নাহ_কখনো নাহ!
“ভালোবাসার দাম”
✍️মোঃমাসুম বিল্লাহ
Reporter Name 




















