
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৫
মাসুদ মাহাতাব, ঢাকা
ঢাকার সেগুনবাগিচায় জাতীয় কচিকাঁচা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৫। দিনব্যাপী এই অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার মিলনমেলায় প্রদান করা হয় ‘মাটির সুর GENIUS AWARD’, ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি ও শিক্ষাবিদ নজরুল ইসলাম তামিজি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আমির হোসেন, কবি, গীতিকার ও কথাসাহিত্যিক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিয়াজ সাঈদ, বৈদেশিক বিনিয়োগ বিশ্লেষক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফি লেখক ও গবেষক মোঃ সোহরাব হোসেন খান (অনন্ত মৈত্রী)
এবং সমাজসেবক ও রাজনীতিবিদ ইলিয়াস হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবি, লেখক ও গীতিকার সুবর্ণা দাস।
কবি, লেখক ও অভিনেতা এ. বি. এম. সোহেল রশিদ।
জাতীয় দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক, নন্দিত কবি ও গবেষক ড. এস. এম. শাহনূর।
কবি ও গীতিকার দেলোয়ার হোসেন,কবি, লেখক ও সংগঠক ইলোরা সোমা।
কবি ও গীতিকার মিরাজুল আলম সরকার; কবি ও শিক্ষক মোঃ ফয়সাল সরকার।
কবি ও গীতিকার মুসাউর রহমানসহ দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও গীতিকার মোহাম্মদ মোমেন মিয়া।
মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন তাঁর বক্তব্যে বলেন,
“আমরা চাই আমাদের দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে। মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মূল লক্ষ্য হলো দেশের কবি-সাহিত্যিকদের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখা। কারণ কবি ও সাহিত্যিকরাই একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। আজকের এই আয়োজনে উপস্থিত সকল কবি-সাহিত্যিক ও গুণীজনদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মাটির সুর সর্বদা ভালো কাজের পাশে থাকবে।”
সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশবরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় ‘মাটির সুর GENIUS AWARD’। একই সঙ্গে সমাজসেবা ও মিডিয়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জনাব মাসুদ মাহাতাব-কে প্রদান করা হয় এই সম্মাননা।
Reporter Name 




















