
“ক্ষণিকের অতিথি” কবিতাটি লিখছেন ডা. তানভীর হাসান তানিম – ময়মনসিংহ
ক্ষণিকের অতিথি ডা. তানভীর হাসান তানিম ময়মনসিংহ। স্রষ্টা, তুমি বড়ই মহান, দয়ার অশেষ দরিয়া; তোমার দানেই বেঁচে থাকা, ক্ষণের মায়ার দুনিয়া। সকল কিছু ছেড়ে দিয়ে, তোমার তরে আসতেই হবে; এই পৃথিবীর তুচ্ছ জীবন, শেষে সবই সাঙ্গ হবে। মিথ্যা মায়ার গড়া ভুবন, আমরা ক্ষণিকের অতিথি; আজ আছি, কাল নেই, চিরসত্য এই নিয়তি। পাপ-পুণ্য যাই করি, সবই হবে হিসাব দিতে; প্রস্তুতি তাই এখন থেকেই, স্রষ্টার আদেশ-নিষেধ মানতে।
৭৩
ক্ষণিকের অতিথি
ডা. তানভীর হাসান তানিম
ময়মনসিংহ।
স্রষ্টা, তুমি বড়ই মহান,
দয়ার অশেষ দরিয়া;
তোমার দানেই বেঁচে থাকা,
ক্ষণের মায়ার দুনিয়া।
সকল কিছু ছেড়ে দিয়ে,
তোমার তরে আসতেই হবে;
এই পৃথিবীর তুচ্ছ জীবন,
শেষে সবই সাঙ্গ হবে।
মিথ্যা মায়ার গড়া ভুবন,
আমরা ক্ষণিকের অতিথি;
আজ আছি, কাল নেই,
চিরসত্য এই নিয়তি।
পাপ-পুণ্য যাই করি,
সবই হবে হিসাব দিতে;
প্রস্তুতি তাই এখন থেকেই,
স্রষ্টার আদেশ-নিষেধ মানতে।