ক্ষণিকের অতিথি
ডা. তানভীর হাসান তানিম
ময়মনসিংহ।
স্রষ্টা, তুমি বড়ই মহান,
দয়ার অশেষ দরিয়া;
তোমার দানেই বেঁচে থাকা,
ক্ষণের মায়ার দুনিয়া।
সকল কিছু ছেড়ে দিয়ে,
তোমার তরে আসতেই হবে;
এই পৃথিবীর তুচ্ছ জীবন,
শেষে সবই সাঙ্গ হবে।
মিথ্যা মায়ার গড়া ভুবন,
আমরা ক্ষণিকের অতিথি;
আজ আছি, কাল নেই,
চিরসত্য এই নিয়তি।
পাপ-পুণ্য যাই করি,
সবই হবে হিসাব দিতে;
প্রস্তুতি তাই এখন থেকেই,
স্রষ্টার আদেশ-নিষেধ মানতে।