আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“মহররমের মহাসঙ্গীত” কবিতাটি লিখছেন মাহজাবীন তাসনীম রুহী

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২৭৪ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৩১১

মহররমের মহাসঙ্গীত

মাহজাবীন তাসনীম রুহী

ক্রন্দন-রোল নহে এ কেবল, নহে শুধু আঁখি-বারি,
এ যে মহা-বিপ্লব, বজ্র-নির্ঘোষ,
অন্যায়ে হানে আড়ি।
মহররমের ওই নব্য শশীকে সাক্ষী রাখিয়া চলে,
কারবালার সেই তপ্ত আরব্য বালুকা আজো জ্বলে অনলে।

শহীদি খুনের রক্তিম ফাগুন মাখিয়া এসেছে আশুরা,
কাপুরুষতার ক্রন্দন-গীতি গাহে না তো বীর-শুরা।
শির নত কভু করেনি হোসাইন জালিমের খরশাণ কৃপাণে,
সেই তেজোদ্দীপ্ত ঈমানি জোয়ার জাগুক মুমিন-প্রাণে।

ভেঙে ফেলো আজ ভয়ের প্রাচীর,
ওরে মুসলিম বীর,
সত্যের তরে সঁপিয়া পরান,
উন্নত রাখো শির।
ফোরাতের তীরে ফোটে যে রক্তিম বিপ্লবের মহাফুল,
মহররমের এই রুদ্র ডাকে ভাঙুক মোহের ভুল।

মাহজাবীন তাসনীম রুহী
শিক্ষার্থী: এম সি কলেজ সিলেট।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,অনার্স ২য় বর্ষ।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“মহররমের মহাসঙ্গীত” কবিতাটি লিখছেন মাহজাবীন তাসনীম রুহী

প্রকাশিত হয়েছে: ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬