আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চেংগুরিয়ায় ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১২:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৭০ পড়া হয়েছে
১০৭

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চেংগুরিয় এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
“চেংগুরিয়া ইসলামিয়া মানব কল্যাণ ঐক্য পরিষদ”-এর উদ্যোগে বুধবার (২৭ মে ২০২৬ খ্রি.) সকাল ৯:৩০ মিনিটে চেংগুরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। আয়োজকরা জানান, সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের প্রধান লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ জুনাইদ শেখ, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা বলেন, “ঈদ আনন্দের উৎসব হলেও অনেক দরিদ্র পরিবার সে আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”
সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, “চেংগুরিয়া ইসলামিয়া মানব কল্যাণ ঐক্য পরিষদ” শুধু ঈদকেন্দ্রিক নয়, বরং সারা বছর বিভিন্ন সামাজিক, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

rakibul

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

চেংগুরিয়ায় ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬