পদ্মপুরাণ শুভ্র মুহাম্মদ পদ্ম, এখানে সন্ধ্যার গায়ে বিষাদের নোনা গন্ধ, ঝিঁঝিঁ পোকাদের বিষণ্ণ সুর-সংগীত, আর শেয়ালের করুণ আর্তনাদ। আমার চোখের নিচে ঘুটঘুটে রাতের আঁধার, আঁধারের বুকে মিশে আছে অস্ফুট চিৎকার— নীরব কান্না আর বালিশ ভেজানো অশ্রুধারা। তোমার ওইখানে কি সন্ধ্যা নামে? সান্ধ্য-নির্জনতায় আমার অস্তিত্ব কি অনুভব করো? আমার আত্মা তো সর্বক্ষণই ঘুরে বেড়ায় তোমার পাশে, নীরবে অবলোকন করে তোমাকে। তুমি কি তা টের পাও?
১৬৬
পদ্মপুরাণ শুভ্র মুহাম্মদ
পদ্ম, এখানে সন্ধ্যার গায়ে বিষাদের নোনা গন্ধ, ঝিঁঝিঁ পোকাদের বিষণ্ণ সুর-সংগীত, আর শেয়ালের করুণ আর্তনাদ।
আমার চোখের নিচে ঘুটঘুটে রাতের আঁধার, আঁধারের বুকে মিশে আছে অস্ফুট চিৎকার— নীরব কান্না আর বালিশ ভেজানো অশ্রুধারা।
তোমার ওইখানে কি সন্ধ্যা নামে? সান্ধ্য-নির্জনতায় আমার অস্তিত্ব কি অনুভব করো? আমার আত্মা তো সর্বক্ষণই ঘুরে বেড়ায় তোমার পাশে, নীরবে অবলোকন করে তোমাকে।