আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৯:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৮৬ পড়া হয়েছে
১২১

লাল ফিতার ফাঁসি
মুহিতুল ইসলাম মুন্না

রামিসা,আছিয়া কবরে আজ
ফাইল কিন্তু সচল বেশ!
তদন্তের ঐ নাটক দেখে
হাসছে যেন গোটা দেশ!

​ধর্ষক নাকি ‘পাগল’ ছিল—
ডাক্তারি ঐ সার্টিফিকেট,
টাকার জোরে বদলে যায় যে
আদালতের মেইন গেট!

​হুলিয়া জারি, খোঁজাখুঁজি—
চলছে শুধু ফেসবুকের পাতায়,
আসল পিশাচ ভিআইপি সাজে
নাম ওঠে না লাল খাতায়!

​সাক্ষী গায়েব, প্রমাণ হাওয়া—
কেসটা নাকি ভীষণ জটিল,
আসামী খালাস পাওয়ার পরে
মুচকি হাসে বড় উকিল!

​আইনের এই কানামাছি খেল
সিস্টেমের ঐ সেরা দান,
সংবিধানে আইনটা সোজা
বাস্তবে নাই এর অবস্থান।

মুহিতুল ইসলাম মুন্না
শিক্ষার্থী, বাংলা সাহিত্য বিভাগ
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

nadira akter

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

প্রকাশিত হয়েছে: ০৯:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
১২১

লাল ফিতার ফাঁসি
মুহিতুল ইসলাম মুন্না

রামিসা,আছিয়া কবরে আজ
ফাইল কিন্তু সচল বেশ!
তদন্তের ঐ নাটক দেখে
হাসছে যেন গোটা দেশ!

​ধর্ষক নাকি ‘পাগল’ ছিল—
ডাক্তারি ঐ সার্টিফিকেট,
টাকার জোরে বদলে যায় যে
আদালতের মেইন গেট!

​হুলিয়া জারি, খোঁজাখুঁজি—
চলছে শুধু ফেসবুকের পাতায়,
আসল পিশাচ ভিআইপি সাজে
নাম ওঠে না লাল খাতায়!

​সাক্ষী গায়েব, প্রমাণ হাওয়া—
কেসটা নাকি ভীষণ জটিল,
আসামী খালাস পাওয়ার পরে
মুচকি হাসে বড় উকিল!

​আইনের এই কানামাছি খেল
সিস্টেমের ঐ সেরা দান,
সংবিধানে আইনটা সোজা
বাস্তবে নাই এর অবস্থান।

মুহিতুল ইসলাম মুন্না
শিক্ষার্থী, বাংলা সাহিত্য বিভাগ
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা