লাল ফিতার ফাঁসি
মুহিতুল ইসলাম মুন্না
রামিসা,আছিয়া কবরে আজ
ফাইল কিন্তু সচল বেশ!
তদন্তের ঐ নাটক দেখে
হাসছে যেন গোটা দেশ!
ধর্ষক নাকি ‘পাগল’ ছিল—
ডাক্তারি ঐ সার্টিফিকেট,
টাকার জোরে বদলে যায় যে
আদালতের মেইন গেট!
হুলিয়া জারি, খোঁজাখুঁজি—
চলছে শুধু ফেসবুকের পাতায়,
আসল পিশাচ ভিআইপি সাজে
নাম ওঠে না লাল খাতায়!
সাক্ষী গায়েব, প্রমাণ হাওয়া—
কেসটা নাকি ভীষণ জটিল,
আসামী খালাস পাওয়ার পরে
মুচকি হাসে বড় উকিল!
আইনের এই কানামাছি খেল
সিস্টেমের ঐ সেরা দান,
সংবিধানে আইনটা সোজা
বাস্তবে নাই এর অবস্থান।
মুহিতুল ইসলাম মুন্না
শিক্ষার্থী, বাংলা সাহিত্য বিভাগ
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা