দহন ও দয়া কলমে : নাহিয়ান আল ফারাবি তুমি যখন আমার ওপর ভীষণ ভাবে রাগ করো, বুকের ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে - ভেঙে চুরমার হয় সযতনে গড়া হৃদয়ের দেয়াল। তুমি যখন মৌন থাকো অভিমানে চারপাশে নামে অন্ধকার আমাবস্যার কারাদন্ড, নিঃস্বাস নিতে তখন বড্ড ভয় হয়, মনে হয় -পৃথিবীটা বুঝি আজই থমকে দাঁড়াবে। আবার যখন তুমি মলিন মুখ ভুলে এক চিলতে হাসি হাসো, অঝোর ঝরায় আমার বুক উঠানে - তখন মাগফিরাতের শীতল বৃষ্টি। তোমার সেই ক্ষমার দৃষ্টি যেন - শরতের ভোরে ঝরে পড়া শিউলি, যাদের সুবাসে মুছে যায় সব দহন, সব গ্লানি, আমি আবার বেঁচে উঠি নতুন ভোরে,...