
“ইনসাফ প্রতিষ্ঠায় মহাবিপ্লবী” কবিতাটি লিখছেন মোঃ সাখাওয়াত হোসেন খাঁন
ইনসাফ প্রতিষ্ঠায় মহাবিপ্লবী মোঃ সাখাওয়াত হোসেন খাঁন জীবনের ইতিহাসটা বদলায় শিয়াল কুকুরেরা যত! হাজার বছর বেঁচে থাকা নয় হও ওসমান হাদীর মত; ইনসাফ প্রতিষ্ঠায় মহাবিপ্লবী মৃত্যুর দুয়ারে অভিভূত। ইনকিলাব ইনকিলাব শ্লোগান বিশ্বজগৎ হচ্ছে মুখরিত! বাঙালিরা এক মায়ের সন্তান বাঙালিয়ানায় দীক্ষিত; জাতি ধর্মে বর্ণে এক সমান রক্ত মিশ্রণে পরীক্ষিত। এসো বাঙালির গর্বিত সন্তান তারুণ্যের যাত্রা মহিমান্নিত! সাঈদ মুগ্ধ আবরারের মতন জুলাইয়ের বিপ্লব সংগঠিত; বাংলায় জনসমুদ্র বিস্ফোরণ মোরা দূর্জয় দূর্বিনীত। জেগেছে ভাই ওঠো সাতবোন রুখে দাঁড়ানোর শফত! মানিনা অন্যায় শাসন শোষণ মোরা করবোনা মাথানত; ওসমান হাদীর এই আত্মদান রক্তের বন্ধনে অনাগত।
১৫৪
ইনসাফ প্রতিষ্ঠায় মহাবিপ্লবী
মোঃ সাখাওয়াত হোসেন খাঁন
জীবনের ইতিহাসটা বদলায়
শিয়াল কুকুরেরা যত!
হাজার বছর বেঁচে থাকা নয়
হও ওসমান হাদীর মত;
ইনসাফ প্রতিষ্ঠায় মহাবিপ্লবী
মৃত্যুর দুয়ারে অভিভূত।
ইনকিলাব ইনকিলাব শ্লোগান
বিশ্বজগৎ হচ্ছে মুখরিত!
বাঙালিরা এক মায়ের সন্তান
বাঙালিয়ানায় দীক্ষিত;
জাতি ধর্মে বর্ণে এক সমান
রক্ত মিশ্রণে পরীক্ষিত।
এসো বাঙালির গর্বিত সন্তান
তারুণ্যের যাত্রা মহিমান্নিত!
সাঈদ মুগ্ধ আবরারের মতন
জুলাইয়ের বিপ্লব সংগঠিত;
বাংলায় জনসমুদ্র বিস্ফোরণ
মোরা দূর্জয় দূর্বিনীত।
জেগেছে ভাই ওঠো সাতবোন
রুখে দাঁড়ানোর শফত!
মানিনা অন্যায় শাসন শোষণ
মোরা করবোনা মাথানত;
ওসমান হাদীর এই আত্মদান
রক্তের বন্ধনে অনাগত।