ইনসাফ প্রতিষ্ঠায় মহাবিপ্লবী
মোঃ সাখাওয়াত হোসেন খাঁন
জীবনের ইতিহাসটা বদলায়
শিয়াল কুকুরেরা যত!
হাজার বছর বেঁচে থাকা নয়
হও ওসমান হাদীর মত;
ইনসাফ প্রতিষ্ঠায় মহাবিপ্লবী
মৃত্যুর দুয়ারে অভিভূত।
ইনকিলাব ইনকিলাব শ্লোগান
বিশ্বজগৎ হচ্ছে মুখরিত!
বাঙালিরা এক মায়ের সন্তান
বাঙালিয়ানায় দীক্ষিত;
জাতি ধর্মে বর্ণে এক সমান
রক্ত মিশ্রণে পরীক্ষিত।
এসো বাঙালির গর্বিত সন্তান
তারুণ্যের যাত্রা মহিমান্নিত!
সাঈদ মুগ্ধ আবরারের মতন
জুলাইয়ের বিপ্লব সংগঠিত;
বাংলায় জনসমুদ্র বিস্ফোরণ
মোরা দূর্জয় দূর্বিনীত।
জেগেছে ভাই ওঠো সাতবোন
রুখে দাঁড়ানোর শফত!
মানিনা অন্যায় শাসন শোষণ
মোরা করবোনা মাথানত;
ওসমান হাদীর এই আত্মদান
রক্তের বন্ধনে অনাগত।