মানুষ চেনার কঠিন পাঠ কবিতাটি লিখছেন লেখিকা নাদিরা আক্তার
হাসির নিচে লত গল্প জমে থাকে, যার মাঝে কেউ রাখে লুকানো ব্যাথার তীর। নিষ্ঠুর এই দুনিয়ায়, হৃদয় খুলে দিলে চলে যায় ভেঙে। যে হাত ধরতে চেয়েছিলো, সেই আবার ফেলে দেয় আঁধারের। চোখে ছিলো বিশ্বাস, কথায় ছিলো নীরব বন্ধন। আজ সবই মায়ার মতো লাগে, সবই যেন রঙহীন মোহের বিলাস-বন্দন। মানুষকে চেনা কঠিন কাজ, ছায়া আর আলো মেশা এক পথচলা... যে পাশে থাকে নীরবে, তাকেই হয়তো সত্যিকার ভালোবাসা বলে। তবু এ দুনিয়ায় হাঁটতে হয়, ভরসা রাখতে হয় কিছু মানুষে। কারণ সব নিষ্ঠুরতার মাঝেও একটা সত্যিকারের হৃদয়, চুপচাপ অপেক্ষায় থাকে সুখে-দুঃখে।
১৫৩
হাসির নিচে লত গল্প জমে থাকে,
যার মাঝে কেউ রাখে লুকানো ব্যাথার তীর।
নিষ্ঠুর এই দুনিয়ায়,
হৃদয় খুলে দিলে চলে যায় ভেঙে।
যে হাত ধরতে চেয়েছিলো,
সেই আবার ফেলে দেয় আঁধারের।
চোখে ছিলো বিশ্বাস,
কথায় ছিলো নীরব বন্ধন।
আজ সবই মায়ার মতো লাগে,
সবই যেন রঙহীন মোহের বিলাস-বন্দন।
মানুষকে চেনা কঠিন কাজ,
ছায়া আর আলো মেশা এক পথচলা…
যে পাশে থাকে নীরবে,
তাকেই হয়তো সত্যিকার ভালোবাসা বলে।
তবু এ দুনিয়ায় হাঁটতে হয়,
ভরসা রাখতে হয় কিছু মানুষে।
কারণ সব নিষ্ঠুরতার মাঝেও
একটা সত্যিকারের হৃদয়,
চুপচাপ অপেক্ষায় থাকে সুখে-দুঃখে।