আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধু কবিতাটি লিখছেন মনোয়ারা খাতুন রানু

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

১৯৯

চায়ের কাপে ধোঁয়া তোলা সেই

আড্ডাটা আজ খুব মিস করি।
অযথাই কারণ ছাড়াই অর্থহীন সেই
প্রশ্নগুলো আজ খুব মিস করি।
ফাঁকা পকেটে নির্ভাবনায় তোদের সাথে
ঘুরে বেড়ানোটা খুব মিস করি।
সকল নিষেধ অমান্য করে মায়ের শাসন তুচ্ছ করে তোদের সাথে বাঁদরামোটা
মিস করি।

তোরা ছিলি বলেই পথ ছিল এত সুগম,
জীবন ছিল এত রোমাঞ্চকর।
কতবার নিয়েছিস তুলে নিজের কাঁধে
আমার অপরাধের ভার,
মাথা পেতে নিয়েছিস আমার শাস্তির ভাগ,
কতবার পেতেছিস বুক আমার গায়ে হওয়া আঘাতের করেছিস প্রতিবাদ।

মন খারাপের দিনগুলোতে তোরাই ছিলি আমার থেরাপি
শরীর খারাপের সময়গুলোতে তোরাই ছিলি আমার ঔষধ।
তোদের মুখের হাসিগুলোই ছিলো আমার ভালো থাকার উপসর্গ
তোদের সফলতাই ছিল আমার হাতে পাওয়া স্বর্গ।

আজ তোরা কোথায় নেই কোনো যোগাযোগ
যে যার মত গড়েছিস নিজেরে যোগ্য
কেউবা পথেই করছে জীবন যুদ্ধে ভাগ্য।

বন্ধু মানে একটা বিশ্বাস একটা বইয়ের মলাট
বন্ধু মানে একটা আশ্বাস একটা মজবুত হাত
বন্ধু মানেই ভয় করিস না আমরা তো আছিই,
আবার আমি ফিরতে চাই তোদের মাঝে
বাঁচতে চাই একসাথে, একসাথেই যেন মরি।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

বন্ধু কবিতাটি লিখছেন মনোয়ারা খাতুন রানু

প্রকাশিত হয়েছে: ১০:৩২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
১৯৯

চায়ের কাপে ধোঁয়া তোলা সেই

আড্ডাটা আজ খুব মিস করি।
অযথাই কারণ ছাড়াই অর্থহীন সেই
প্রশ্নগুলো আজ খুব মিস করি।
ফাঁকা পকেটে নির্ভাবনায় তোদের সাথে
ঘুরে বেড়ানোটা খুব মিস করি।
সকল নিষেধ অমান্য করে মায়ের শাসন তুচ্ছ করে তোদের সাথে বাঁদরামোটা
মিস করি।

তোরা ছিলি বলেই পথ ছিল এত সুগম,
জীবন ছিল এত রোমাঞ্চকর।
কতবার নিয়েছিস তুলে নিজের কাঁধে
আমার অপরাধের ভার,
মাথা পেতে নিয়েছিস আমার শাস্তির ভাগ,
কতবার পেতেছিস বুক আমার গায়ে হওয়া আঘাতের করেছিস প্রতিবাদ।

মন খারাপের দিনগুলোতে তোরাই ছিলি আমার থেরাপি
শরীর খারাপের সময়গুলোতে তোরাই ছিলি আমার ঔষধ।
তোদের মুখের হাসিগুলোই ছিলো আমার ভালো থাকার উপসর্গ
তোদের সফলতাই ছিল আমার হাতে পাওয়া স্বর্গ।

আজ তোরা কোথায় নেই কোনো যোগাযোগ
যে যার মত গড়েছিস নিজেরে যোগ্য
কেউবা পথেই করছে জীবন যুদ্ধে ভাগ্য।

বন্ধু মানে একটা বিশ্বাস একটা বইয়ের মলাট
বন্ধু মানে একটা আশ্বাস একটা মজবুত হাত
বন্ধু মানেই ভয় করিস না আমরা তো আছিই,
আবার আমি ফিরতে চাই তোদের মাঝে
বাঁচতে চাই একসাথে, একসাথেই যেন মরি।