অপ্রাপ্তির ছায়া কবিতাটি লিখছেন লেখিকা ও সম্পাদিকা সারমিন আখি
এক জীবনে যেন পাহাড় সমান দুঃখ জমে, প্রতিটি প্রভাতে মনে হয়- আজ হবে কিছু আলাদা, আজ বুঝি ভাগ্যরেখা নতুন করে বাঁক নেবে। মনের ভাঁজে ভাঁজে গুঁজে রাখি শত স্বপ্ন, হিসেব কষি ভবিষ্যতের অজস্র সম্ভাবনার। “কাল করবো- কাল পাবো- কাল বদলাবে সব..” এই কাল নামের প্রতিশ্রুতি যেন এক অদৃশ্য মরীচিকা, যা ছুঁইছুঁই করেও ধরা দেয় না কখনও। দিনের শেষে, সবটুকু চেষ্টার পর হাতের মুঠোয় থাকে শুধু শূন্যতার ঠাণ্ডা ছায়া- না পাওয়া জিনিসগুলোর নীরব অথচ গভীর ব্যথা। সময় তার মতোই এগিয়ে যায়, আমরা রয়ে যাই এক অজানা অপেক্ষার সংলাপে, যেখানে প্রাপ্তি নয়, অপ্রাপ্তিই হয়ে ওঠে জীবনের ছায়াপথ।