প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৮:৪৩ পি.এম
অপ্রাপ্তির ছায়া কবিতাটি লিখছেন লেখিকা ও সম্পাদিকা সারমিন আখি

এক জীবনে যেন পাহাড় সমান দুঃখ জমে,
প্রতিটি প্রভাতে মনে হয়- আজ হবে কিছু আলাদা,
আজ বুঝি ভাগ্যরেখা নতুন করে বাঁক নেবে।
মনের ভাঁজে ভাঁজে গুঁজে রাখি শত স্বপ্ন,
হিসেব কষি ভবিষ্যতের অজস্র সম্ভাবনার।
“কাল করবো- কাল পাবো- কাল বদলাবে সব..”
এই কাল নামের প্রতিশ্রুতি যেন এক অদৃশ্য মরীচিকা,
যা ছুঁইছুঁই করেও ধরা দেয় না কখনও।
দিনের শেষে, সবটুকু চেষ্টার পর
হাতের মুঠোয় থাকে শুধু শূন্যতার ঠাণ্ডা ছায়া-
না পাওয়া জিনিসগুলোর নীরব অথচ গভীর ব্যথা।
সময় তার মতোই এগিয়ে যায়,
আমরা রয়ে যাই এক অজানা অপেক্ষার সংলাপে,
যেখানে প্রাপ্তি নয়, অপ্রাপ্তিই হয়ে ওঠে জীবনের ছায়াপথ।
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪