যার গর্ভেতে জন্ম নিয়েছি দেখেছি জগৎটাকে দেখিনি স্রষ্টা, দেখেছি আমার জন্মদায়িনী মাকে। মধুর ছিলো জীবন আমার ছোট ছিলাম যখন, নিতেন কোলে মা জননী খাইয়ে দিতেন তখন । তার কোলেতে শুয়ে জুড়ায় মোর পরান । যতই আদর পাইনা সবার তোমার মত না, তুমি আমার সবার সেরা তুমি আমার মা। স্ত্রী- পতি, বন্ধু- বান্ধব, স্বজন -প্রীতি যারা , সবাই নিজের স্বার্থ খোঁজে কেবল তুমি ছাড়া। তুমি আমার মা জননী শান্তির সমাভূমি স্নেহময়ী মাগো, আমার জীবনে শ্রেষ্ঠ প্রেমিকা তুমি ।
২৬৪
যার গর্ভেতে জন্ম নিয়েছি
দেখেছি জগৎটাকে
দেখিনি স্রষ্টা, দেখেছি আমার
জন্মদায়িনী মাকে।
মধুর ছিলো জীবন আমার
ছোট ছিলাম যখন,
নিতেন কোলে মা জননী
খাইয়ে দিতেন তখন ।
তার কোলেতে শুয়ে
জুড়ায় মোর পরান ।
যতই আদর পাইনা সবার
তোমার মত না,
তুমি আমার সবার সেরা
তুমি আমার মা।
স্ত্রী- পতি, বন্ধু- বান্ধব,
স্বজন -প্রীতি যারা ,
সবাই নিজের স্বার্থ খোঁজে
কেবল তুমি ছাড়া।
তুমি আমার মা জননী
শান্তির সমাভূমি
স্নেহময়ী মাগো, আমার জীবনে
শ্রেষ্ঠ প্রেমিকা তুমি ।