যার গর্ভেতে জন্ম নিয়েছি
দেখেছি জগৎটাকে
দেখিনি স্রষ্টা, দেখেছি আমার
জন্মদায়িনী মাকে।
মধুর ছিলো জীবন আমার
ছোট ছিলাম যখন,
নিতেন কোলে মা জননী
খাইয়ে দিতেন তখন ।
তার কোলেতে শুয়ে
জুড়ায় মোর পরান ।
যতই আদর পাইনা সবার
তোমার মত না,
তুমি আমার সবার সেরা
তুমি আমার মা।
স্ত্রী- পতি, বন্ধু- বান্ধব,
স্বজন -প্রীতি যারা ,
সবাই নিজের স্বার্থ খোঁজে
কেবল তুমি ছাড়া।
তুমি আমার মা জননী
শান্তির সমাভূমি
স্নেহময়ী মাগো, আমার জীবনে
শ্রেষ্ঠ প্রেমিকা তুমি ।