আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাধির পাশে দোয়েল —সফেদ বিহান

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৯:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১০৬ পড়া হয়েছে
১৪২

সমাধির পাশে দোয়েল
—সফেদ বিহান

ঠিক দুপুর,
কবির সমাধির পাশে দাঁড়িয়ে আছি।
একা নই,
পাশে আমার বন্ধু।

শব্দের কবি আজ নিঃশব্দ ঘরে শুয়ে আছেন।
হৃদয়ের গভীরে কবির কণ্ঠ যেন বারবার বলছিল—
“কোলাহল করি সারাদিন
মান কাহারও ঘুম ভাঙিব না।”
শব্দটা থেমে থেমে ঘুরে আসে কানে।

ভেতরটা নড়ে ওঠে,
চোখের জল বাঁধ মানে না।
হাত দিয়ে স্পর্শ করি সমাধির মাটি।
খুব শীতল।
দগ্ধ দুপুরেও সেই শীতলতা
হাত বেয়ে নেমে আসে হৃদয়ে।

তবু বুকের ভেতর
জ্বলে ওঠে দ্রোহের আগুন।
আজ যেন নিজেকেই অচেনা লাগে।
পাশে বন্ধু আছে, তবু মনে হয় আমরা দুজনেই একা।
কারো কথা শুনতে পাচ্ছি না,
অথচ সমাধির পাশে আরও লোক ছিল।

চোখে পড়ে একটি দোয়েল,
এসে বসে নামফলকে—
যেন একটু আগেই গান গেয়ে গেছে;
সেই সুর এখনো বাতাসে ভেসে আছে।
দোয়েল উড়ে যায়—
রেখে যায় নজরুলের সুর।

যতটুকু দ্রোহ ছিল,
ততটুকু ছিল প্রেম—
যেখানে প্রেম আর দ্রোহের নদী মিশে গেছে।
এই তো আমাদের প্রিয় কবি নজরুল।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

rakibul

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

সমাধির পাশে দোয়েল —সফেদ বিহান

প্রকাশিত হয়েছে: ০৯:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
১৪২

সমাধির পাশে দোয়েল
—সফেদ বিহান

ঠিক দুপুর,
কবির সমাধির পাশে দাঁড়িয়ে আছি।
একা নই,
পাশে আমার বন্ধু।

শব্দের কবি আজ নিঃশব্দ ঘরে শুয়ে আছেন।
হৃদয়ের গভীরে কবির কণ্ঠ যেন বারবার বলছিল—
“কোলাহল করি সারাদিন
মান কাহারও ঘুম ভাঙিব না।”
শব্দটা থেমে থেমে ঘুরে আসে কানে।

ভেতরটা নড়ে ওঠে,
চোখের জল বাঁধ মানে না।
হাত দিয়ে স্পর্শ করি সমাধির মাটি।
খুব শীতল।
দগ্ধ দুপুরেও সেই শীতলতা
হাত বেয়ে নেমে আসে হৃদয়ে।

তবু বুকের ভেতর
জ্বলে ওঠে দ্রোহের আগুন।
আজ যেন নিজেকেই অচেনা লাগে।
পাশে বন্ধু আছে, তবু মনে হয় আমরা দুজনেই একা।
কারো কথা শুনতে পাচ্ছি না,
অথচ সমাধির পাশে আরও লোক ছিল।

চোখে পড়ে একটি দোয়েল,
এসে বসে নামফলকে—
যেন একটু আগেই গান গেয়ে গেছে;
সেই সুর এখনো বাতাসে ভেসে আছে।
দোয়েল উড়ে যায়—
রেখে যায় নজরুলের সুর।

যতটুকু দ্রোহ ছিল,
ততটুকু ছিল প্রেম—
যেখানে প্রেম আর দ্রোহের নদী মিশে গেছে।
এই তো আমাদের প্রিয় কবি নজরুল।