প্রকাশিত হয়েছে:
০৫:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
৮০
পড়া হয়েছে
আর্টি রিজভী’র কবিতা (নাট্য সমগ্র)
কোনো ভেদাভেদ নাই আর্টি রিজভী'র কবিতা (নাট্য সমগ্র) কোনো ভেদাভেদ নাই, সাম্যের গান গাই- কর্মের ওঠে রব হেঁই-য় । বৈষম্য নাই,নায্য মূল্য চাই- এক মত এক পথে ধাইও। তালপাতা ঘেরা, ঐ শ্রমিকের কুঁড়েঘর, মানুষের নেই কোনো ভয়, কোনো কোলাহল নয়,একসাথে চেয়ে রয়- মানবতার হোক জয় । যেনো আজ মনে হয়! কোনো ভেদাভেদ নয়- মানুষ তো মানুষের জন্যই । শোষকের পরাজয়, শ্রমিকের নাই ভয়- কেউ আর নয় কারও পণ্য। এই সে মহান মাস, বৈষম্যের নাশ, জেগে ওঠে মানব সমাজ। চারিদিকে ওঠে রব, তাই হোক তাই হোক- আজ মহা বিশ্বের জয় ।