কোনো ভেদাভেদ নাই
আর্টি রিজভী'র কবিতা
(নাট্য সমগ্র)
কোনো ভেদাভেদ নাই, সাম্যের গান গাই-
কর্মের ওঠে রব হেঁই-য় ।
বৈষম্য নাই,নায্য মূল্য চাই-
এক মত এক পথে ধাইও।
তালপাতা ঘেরা, ঐ শ্রমিকের কুঁড়েঘর,
মানুষের নেই কোনো ভয়,
কোনো কোলাহল নয়,একসাথে চেয়ে রয়-
মানবতার হোক জয় ।
যেনো আজ মনে হয়! কোনো ভেদাভেদ নয়-
মানুষ তো মানুষের জন্যই ।
শোষকের পরাজয়, শ্রমিকের নাই ভয়-
কেউ আর নয় কারও পণ্য।
এই সে মহান মাস, বৈষম্যের নাশ,
জেগে ওঠে মানব সমাজ।
চারিদিকে ওঠে রব, তাই হোক তাই হোক-
আজ মহা বিশ্বের জয় ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন