
শিরোনাম:মে দিবস
কলমে: ক্যচিংনু মারমা
মে দিবস হয়েছে হাজার শ্রমিকের রক্তের বিনিময়ে,
নির্যাতিত নিপীড়িত হয়েছে সহস্র বছর ধরে,
শ্রমিক বলে কি এত অত্যাচার কত সহ্য করা যায়?
একসাথে জড়ো হয়ে আন্দোলনে জড়িয়ে মে দিবস পায়।
শ্রমিকের হাত ধরেই কত শত সভ্যতা পেরিয়ে এসেছি,
তাদের শ্রম দিয়ে বাংলাদেশ আধুনিক যুগে দাঁড়িয়েছি।
সেই আদিকাল থেকেই কোদাল-দা ধরেই এসেছে,
বাংলাদেশের শ্রমিক ন্যায্যমূল্য সঠিক পরিমাণে পেয়েছে?
যদিও আমরা সমাজের তাদের অবহেলার চোখে দেখি
সত্যিকার অর্থেই তাদের অবদানে বেঁচে আছে মানুষ।
তাদের হাত ধরেই কত যুগ পেরিয়ে যাওয়ার বাকি
সহযোগীতা করেই এগিয়ে যাবো,করে না কখনো ফাঁকি।
শ্রমিকের ঘাম পড়ে আছে দেশের কণায় কণায়।
তাদের দিকে তাকালেই অসহায় মতো দেখতে পায়।
এক মুঠো ভাত খাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে।
তাদের মূল্য তাদের অধিকার নির্দ্বিধায় দেওয়া হোক।
Reporter Name 















