শিরোনাম:‎মে দিবস
কলমে: ‎ক্যচিংনু মারমা


‎মে দিবস হয়েছে হাজার শ্রমিকের রক্তের বিনিময়ে,
‎নির্যাতিত নিপীড়িত হয়েছে সহস্র বছর ধরে,
‎শ্রমিক বলে কি এত অত্যাচার কত সহ্য করা যায়?
‎একসাথে জড়ো হয়ে আন্দোলনে জড়িয়ে মে দিবস পায়।

‎শ্রমিকের হাত ধরেই কত শত সভ্যতা পেরিয়ে এসেছি,
‎তাদের শ্রম দিয়ে বাংলাদেশ আধুনিক যুগে দাঁড়িয়েছি।
‎সেই আদিকাল থেকেই কোদাল-দা ধরেই এসেছে,
‎বাংলাদেশের শ্রমিক ন্যায্যমূল্য সঠিক পরিমাণে পেয়েছে?

‎যদিও আমরা সমাজের তাদের অবহেলার চোখে দেখি
‎সত্যিকার অর্থেই তাদের অবদানে বেঁচে আছে মানুষ।
‎তাদের হাত ধরেই কত যুগ পেরিয়ে যাওয়ার বাকি
‎সহযোগীতা করেই এগিয়ে যাবো,করে না কখনো ফাঁকি।

‎শ্রমিকের ঘাম পড়ে আছে দেশের কণায় কণায়।
‎তাদের দিকে তাকালেই অসহায় মতো দেখতে পায়।
‎এক মুঠো ভাত খাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে।
‎তাদের মূল্য তাদের অধিকার নির্দ্বিধায় দেওয়া হোক।