প্রকাশিত হয়েছে:
১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৯২
পড়া হয়েছে
আর্টি রিজভী’র কবিতা (নাট্য সমগ্র)
ঐ নাম ধরে আর ডাকিওনা আর্টি রিজভী ঐ নাম ধরে আর ডাকিও না বাবা বলে ডাকিও না। ঐ সু-মধুর নামে কেনো যে আমার, দু'নয়ন জলে ভরে। আমি না বুঝে অনেক আঘাত দিয়েছি, না বুঝে অনেক কষ্ট- বুঝিনাই তুমি ছিলে! মা- বুঝিনাই কী যে ছিলে । আমি কাছে থাকিয়াও বাসিনাই ভালো আপন স্বার্থে জ্বালায়েছি আরও- বুঝিনি তখন আপন ভুলিয়া, পরকে বেসেছি ভালো। তুমি আঘাতে আঘাতে হৃদয় গড়েছো, পেয়েছো অনেক কষ্ট- বারবার শুধু বলতে চেয়েছো, বুঝবে চোখের জলে । আমি বুঝেছি মাগো সবি যে তোমার তুমি শুধু নেই পাশে।