ঐ নাম ধরে আর ডাকিওনা
আর্টি রিজভী
ঐ নাম ধরে আর ডাকিও না
বাবা বলে ডাকিও না।
ঐ সু-মধুর নামে কেনো যে আমার,
দু’নয়ন জলে ভরে।
আমি না বুঝে অনেক আঘাত দিয়েছি,
না বুঝে অনেক কষ্ট-
বুঝিনাই তুমি ছিলে!
মা- বুঝিনাই কী যে ছিলে ।
আমি কাছে থাকিয়াও বাসিনাই ভালো
আপন স্বার্থে জ্বালায়েছি আরও-
বুঝিনি তখন আপন ভুলিয়া,
পরকে বেসেছি ভালো।
তুমি আঘাতে আঘাতে হৃদয় গড়েছো,
পেয়েছো অনেক কষ্ট-
বারবার শুধু বলতে চেয়েছো,
বুঝবে চোখের জলে ।
আমি বুঝেছি মাগো সবি যে তোমার
তুমি শুধু নেই পাশে।