
“বসন্তের সাজ” কবিতাটি লিখছেন আব্দুল কাদের
কবিতা: বসন্তের সাজ লেখক: আব্দুল কাদের ফিরে এলো ঐ ফাগুন আবার রঙিন সাজের বেশে, কচি পাতা সব মেলছে ডানা নতুন দিনের শেষে। মর্মরে ঐ গুঞ্জনে আজ মায়ার আবেশ জাগে, প্রকৃতির সাজ সিন্ধ রঙে বসন্ত অনুরাগে। সবুজে আজ সিক্ত হলো নবীন কিশলয়, মৌমাছি সব সুধা খোঁজে করছে মধুজয় । রক্তিম সূর্য সজল বনে মধু আহরণ ছলে, পাখির কলতানে মুখর পলাশ- শিমুল তলে। কাঁটাভরা ঐ শিমুল শাখায় ছড়িয়ে আবির লাল, দোয়েল -কোকিলের সুরের টানে কাটে বিরহকাল। ফাগুন -তাপে প্রেমের শিখা উজ্জ্বল ধরার বুক, বিরহীর মনে হাহাকার নেই প্রমিক বিলায় সুখ।
১৬৩
কবিতা: বসন্তের সাজ
লেখক: আব্দুল কাদের
ফিরে এলো ঐ ফাগুন আবার
রঙিন সাজের বেশে,
কচি পাতা সব মেলছে ডানা
নতুন দিনের শেষে।
মর্মরে ঐ গুঞ্জনে আজ
মায়ার আবেশ জাগে,
প্রকৃতির সাজ সিন্ধ রঙে
বসন্ত অনুরাগে।
সবুজে আজ সিক্ত হলো
নবীন কিশলয়,
মৌমাছি সব সুধা খোঁজে
করছে মধুজয় ।
রক্তিম সূর্য সজল বনে
মধু আহরণ ছলে,
পাখির কলতানে মুখর
পলাশ- শিমুল তলে।
কাঁটাভরা ঐ শিমুল শাখায়
ছড়িয়ে আবির লাল,
দোয়েল -কোকিলের সুরের টানে
কাটে বিরহকাল।
ফাগুন -তাপে প্রেমের শিখা
উজ্জ্বল ধরার বুক,
বিরহীর মনে হাহাকার নেই
প্রমিক বিলায় সুখ।