কবিতা: বসন্তের সাজ
লেখক: আব্দুল কাদের
ফিরে এলো ঐ ফাগুন আবার
রঙিন সাজের বেশে,
কচি পাতা সব মেলছে ডানা
নতুন দিনের শেষে।
মর্মরে ঐ গুঞ্জনে আজ
মায়ার আবেশ জাগে,
প্রকৃতির সাজ সিন্ধ রঙে
বসন্ত অনুরাগে।
সবুজে আজ সিক্ত হলো
নবীন কিশলয়,
মৌমাছি সব সুধা খোঁজে
করছে মধুজয় ।
রক্তিম সূর্য সজল বনে
মধু আহরণ ছলে,
পাখির কলতানে মুখর
পলাশ- শিমুল তলে।
কাঁটাভরা ঐ শিমুল শাখায়
ছড়িয়ে আবির লাল,
দোয়েল -কোকিলের সুরের টানে
কাটে বিরহকাল।
ফাগুন -তাপে প্রেমের শিখা
উজ্জ্বল ধরার বুক,
বিরহীর মনে হাহাকার নেই
প্রমিক বিলায় সুখ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন