
সিলেটের কলম সৈনিক
হাফিজুল ইসলাম লস্কর
বসন্তের সেই মাহেন্দ্রক্ষণ
মার্চের পনেরো তারিখ,
রংমহল টাওয়ারের নীড়ে
স্বপ্ন হলো আত্মিক।
বৈচিত্র্যময় সিলেটের বুকে
বসেছে প্রাণের মেলা,
সংবাদ-শক্তির তোড়ে এবার
ভাঙবে অবহেলার খেলা।
আমিন রশীদ ফোহাদের সেই
বলিষ্ঠ সভাপতিত্বে,
প্রযুক্তির ছোঁয়ায় নতুন দিন
দীপ্ত শুভকামনাতে।
পুরানো দিনের বিদায় বেলা
নতুনের আবাহন,
একবিংশ শতাব্দীতে হোক
কলমের গর্জন।
আবুল কাশেম রুমন ফের
সামলাবেন হালের হাল,
তোফায়েল আহমদের লেখনী
ভাঙবে আঁধারের জঞ্জাল।
গৌছুজ্জামান আর রুহুল মিঠু
সহ-সভাপতির ঝাঁক,
একুশে সংবাদ ও চ্যানেল থ্রি-তে
বাজুক ঐক্যের ডাক।
আক্তার হোসেন, চয়ন দাস আর
হাফিজুল ইসলাম লস্কর,
সংগঠনের ভিত গড়তে তারা
লড়ছে নিরন্তর।
দপ্তর থেকে ক্রীড়া-সাহিত্য
সবাই স্বমহিমায় ভাস্বর,
সিলেটের মাটি ও মানুষের তরে
তারা এক একটি স্বর।
জহিরুল, রাসেল, নাজু কিংবা
শোয়েব আর টিপু,
সত্যের পথে লড়বে বীরেরা
বিনাশ হবে রিপু।
পঁচিশ সদস্যের এই মিছিলে
এক হয়েছে শত প্রাণ,
অনলাইন সাংবাদিকতায় সিলেটে
উড়বে বিজয়ের নিশান।
Reporter Name 
















