সিলেটের কলম সৈনিক
হাফিজুল ইসলাম লস্কর

 

বসন্তের সেই মাহেন্দ্রক্ষণ

মার্চের পনেরো তারিখ,

রংমহল টাওয়ারের নীড়ে

স্বপ্ন হলো আত্মিক।

 

বৈচিত্র্যময় সিলেটের বুকে

বসেছে প্রাণের মেলা,

সংবাদ-শক্তির তোড়ে এবার

ভাঙবে অবহেলার খেলা।

​আমিন রশীদ ফোহাদের সেই

বলিষ্ঠ সভাপতিত্বে,

প্রযুক্তির ছোঁয়ায় নতুন দিন

দীপ্ত শুভকামনাতে।

পুরানো দিনের বিদায় বেলা

নতুনের আবাহন,

একবিংশ শতাব্দীতে হোক

কলমের গর্জন।

​আবুল কাশেম রুমন ফের

সামলাবেন হালের হাল,

তোফায়েল আহমদের লেখনী

ভাঙবে আঁধারের জঞ্জাল।

গৌছুজ্জামান আর রুহুল মিঠু

সহ-সভাপতির ঝাঁক,

একুশে সংবাদ ও চ্যানেল থ্রি-তে

বাজুক ঐক্যের ডাক।

​আক্তার হোসেন, চয়ন দাস আর

হাফিজুল ইসলাম লস্কর,

সংগঠনের ভিত গড়তে তারা

লড়ছে নিরন্তর।

দপ্তর থেকে ক্রীড়া-সাহিত্য

সবাই স্বমহিমায় ভাস্বর,

সিলেটের মাটি ও মানুষের তরে

তারা এক একটি স্বর।

​জহিরুল, রাসেল, নাজু কিংবা

শোয়েব আর টিপু,

সত্যের পথে লড়বে বীরেরা

বিনাশ হবে রিপু।

পঁচিশ সদস্যের এই মিছিলে

এক হয়েছে শত প্রাণ,

অনলাইন সাংবাদিকতায় সিলেটে

উড়বে বিজয়ের নিশান।