
আকাশ – প্রকৃতির গান কবিতাটি লিখছেন জেরিন জাহান দিশা
কবিতা : আকাশ - প্রকৃতির গান জেরিন জাহান দিশা আকাশ জুড়ে তারার মেলা , চাঁদ খুশিতে করছে খেলা । রাতের বেলার শিশির বিন্দু , কেঁদে কেঁদে ঝরে । কুয়াশা কেটে , রোদ উঠেছে , মেঘ গিয়েছে সরে । গাছের ছায়ায় বাঁশের ছায়ায় , গাইছে কোকিল মিষ্টি মধুর সুরে । বৃষ্টি পড়ছে , বৃষ্টি পড়ছে , কাঁপছে পাতা বাঁশের বন । রুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে , বৃষ্টি দেখে নাচছে আমার মন ।
২৫০
কবিতা : আকাশ – প্রকৃতির গান
জেরিন জাহান দিশা
আকাশ জুড়ে তারার মেলা ,
চাঁদ খুশিতে করছে খেলা ।
রাতের বেলার শিশির বিন্দু ,
কেঁদে কেঁদে ঝরে ।
কুয়াশা কেটে , রোদ উঠেছে ,
মেঘ গিয়েছে সরে ।
গাছের ছায়ায় বাঁশের ছায়ায় ,
গাইছে কোকিল মিষ্টি মধুর সুরে ।
বৃষ্টি পড়ছে , বৃষ্টি পড়ছে ,
কাঁপছে পাতা বাঁশের বন ।
রুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে ,
বৃষ্টি দেখে নাচছে আমার মন ।