কবিতা : আকাশ – প্রকৃতির গান
জেরিন জাহান দিশা
আকাশ জুড়ে তারার মেলা ,
চাঁদ খুশিতে করছে খেলা ।
রাতের বেলার শিশির বিন্দু ,
কেঁদে কেঁদে ঝরে ।
কুয়াশা কেটে , রোদ উঠেছে ,
মেঘ গিয়েছে সরে ।
গাছের ছায়ায় বাঁশের ছায়ায় ,
গাইছে কোকিল মিষ্টি মধুর সুরে ।
বৃষ্টি পড়ছে , বৃষ্টি পড়ছে ,
কাঁপছে পাতা বাঁশের বন ।
রুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে ,
বৃষ্টি দেখে নাচছে আমার মন ।