
“তর্ক” কবিতাটি লিখছেন জান্নাতুল ফেরদৌস
তর্ক জান্নাতুল ফেরদৌস তর্ক করার চেয়ে আজি নীরবতা ভালো, সত্য পথে চলো সবাই জ্বালাও জ্ঞানের আলো। তর্ক করে মূর্খ মরে জ্ঞানী গুণী কয়, যেথায় সেথায় তর্ক বেঁধে খুনখারাবি হয়। তর্ক করে নিজের মূল্য কমে যায় রে ভাই, সবাই আল্লাহ ভরসা করে ধৈর্য ধরা চাই । তর্ক আনে ক্ষতি বয়ে রাখো সবাই মনে, তর্কের চেয়ে নীরবতাই ভালো এ ভুবনে।
৬৬
তর্ক
জান্নাতুল ফেরদৌস
তর্ক করার চেয়ে আজি
নীরবতা ভালো,
সত্য পথে চলো সবাই
জ্বালাও জ্ঞানের আলো।
তর্ক করে মূর্খ মরে
জ্ঞানী গুণী কয়,
যেথায় সেথায় তর্ক বেঁধে
খুনখারাবি হয়।
তর্ক করে নিজের মূল্য
কমে যায় রে ভাই,
সবাই আল্লাহ ভরসা করে
ধৈর্য ধরা চাই ।
তর্ক আনে ক্ষতি বয়ে
রাখো সবাই মনে,
তর্কের চেয়ে নীরবতাই
ভালো এ ভুবনে।