আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“আজ মন ভালো নেই” কবিতাটি লিখছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৭:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৬৩ পড়া হয়েছে
৮০

আজ মন ভালো নেই
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

আজ মন ভালো নেই
বৃষ্টির শব্দ আমাকে মাতাল করে দেয়,
চারদিকে শুধু জল,
কলমি ফুল ভেসে আছে জলের উপর,
পৃথিবী যেন থৈ থৈ এক বিস্তীর্ণ সাগর
এত জল কোথায় রাখি বলো?
সকাল থেকে সন্ধ্যা
শুধু বৃষ্টি আর বৃষ্টি,
নীরব, ক্লান্ত শরীরে তার ছোঁয়া নিতে গিয়েও
কতবার যে ফিরে এসেছি নিঃশব্দে।
দূরের পল্লীতে
ডিঙি নৌকার খেলায় মেতে ওঠে একদল কিশোর,
হাঁসের পালের সঙ্গে ভেসে বেড়ায় তারা,
কলার ভেলায় চড়ে ছুটে যায় অজানা পারে
আমি দেখি তাদের হাসি, উল্লাস, নির্মল আনন্দ।
আর আমার?
কত বেলা পেরিয়ে গেছে অজান্তে
চারদিকে জমাট অন্ধকারের ভিতরে
খুঁজে ফিরি এক নীরব অমাবস্যার আলো।
হঠাৎ বিদ্যুতের হুঙ্কার
আকাশ কেঁপে উঠে ফিরে আসে
জলের অন্তহীন স্নানে,
এ দৃশ্য, এ ব্যথা
কবিতায় লেখা হয়, কিন্তু ক’জনই বা জানে?
তবু ফিরে আসি
আমার গ্রামে, সবুজ ধানের মাঠে,
যেখানে আজ জল টইটম্বুর,
ভেসে গেছে পথ, ভেসে গেছে মাঠ,
ভেসে গেছে সোনালি স্বপ্নের ধান।
উড়ে গেছে স্কুল, ভিটেমাটি,
হারিয়ে গেছে জীবনের সম্বল
ভেঙে গেছে খালের বাঁধ,
আর তার সাথে
নীরবে ভেঙে গেছে কত শত স্বপ্ন
তাই আমার মন ভালো নেই আজ।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“আজ মন ভালো নেই” কবিতাটি লিখছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

প্রকাশিত হয়েছে: ০৭:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
৮০

আজ মন ভালো নেই
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

আজ মন ভালো নেই
বৃষ্টির শব্দ আমাকে মাতাল করে দেয়,
চারদিকে শুধু জল,
কলমি ফুল ভেসে আছে জলের উপর,
পৃথিবী যেন থৈ থৈ এক বিস্তীর্ণ সাগর
এত জল কোথায় রাখি বলো?
সকাল থেকে সন্ধ্যা
শুধু বৃষ্টি আর বৃষ্টি,
নীরব, ক্লান্ত শরীরে তার ছোঁয়া নিতে গিয়েও
কতবার যে ফিরে এসেছি নিঃশব্দে।
দূরের পল্লীতে
ডিঙি নৌকার খেলায় মেতে ওঠে একদল কিশোর,
হাঁসের পালের সঙ্গে ভেসে বেড়ায় তারা,
কলার ভেলায় চড়ে ছুটে যায় অজানা পারে
আমি দেখি তাদের হাসি, উল্লাস, নির্মল আনন্দ।
আর আমার?
কত বেলা পেরিয়ে গেছে অজান্তে
চারদিকে জমাট অন্ধকারের ভিতরে
খুঁজে ফিরি এক নীরব অমাবস্যার আলো।
হঠাৎ বিদ্যুতের হুঙ্কার
আকাশ কেঁপে উঠে ফিরে আসে
জলের অন্তহীন স্নানে,
এ দৃশ্য, এ ব্যথা
কবিতায় লেখা হয়, কিন্তু ক’জনই বা জানে?
তবু ফিরে আসি
আমার গ্রামে, সবুজ ধানের মাঠে,
যেখানে আজ জল টইটম্বুর,
ভেসে গেছে পথ, ভেসে গেছে মাঠ,
ভেসে গেছে সোনালি স্বপ্নের ধান।
উড়ে গেছে স্কুল, ভিটেমাটি,
হারিয়ে গেছে জীবনের সম্বল
ভেঙে গেছে খালের বাঁধ,
আর তার সাথে
নীরবে ভেঙে গেছে কত শত স্বপ্ন
তাই আমার মন ভালো নেই আজ।