আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবহেলার ইনবক্স লেখক: রাবিয়ান সুলতান

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৯:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৬০ পড়া হয়েছে
৮৩

শিরোনাম:অবহেলার ইনবক্স
লেখক: রাবিয়ান সুলতান

কেন?
যদি সত্যিই ভালো না বাসো,
তবে কেন এই সম্পর্কের বেড়া টেনে ধরে রাখো?

কেন বললে না—স্পষ্ট, বজ্রপাতের মতো নির্দ্বিধায়,
“তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই?”

কেন বললে না?
কেন ভাঙলে না সেই শুরুর দিনের মায়াজাল,
পূর্ণিমার চাঁদের মতো হাসি,
নিঃশব্দ আত্মার মতো গভীর মনোযোগ—
যেখানে তুমি ছিলে এক মায়াবী স্বপ্ন,
আর আমি ছিলাম নির্বাক চোখ।

তারপর কেন?
জানি না… কেন সব কিছু নিঃশব্দে নিঃশেষ হয়ে যায়?

কেন সেই মানুষটিই,
যে একদিন আমার প্রতিটি শব্দকে যত্ন করে রাখত,
আজ মেসেজের উত্তর দিতেও গড়িমসি করে?
মনে হয়, যেন একটি “হ্যাঁ” বা “না”-ও
অকারণে এক বিশাল বোঝা।

আমাকে কি বলবে?
এটা কি কেবল দূরত্বের দোষ?
নাকি অনুভূতির প্রতি কোনো দায়বদ্ধতার অভাব?

তুমি কি এইটুকু জানাবে না—
কেন এত সহজে বোনা সম্পর্ককে
শিকারি পাখির মতো শুধু তাকিয়ে দেখো?
উড়বে কি না, আঘাত করবে কি না—
কিছুই বুঝতে দাও না…
শুধু ঝুলিয়ে রাখো।

আর আমি—
অন্ধ এক বন্দির মতো
প্রতিনিয়ত ইনবক্স চেক করি—
কোনো রিপ্লাই আসে কি না…!

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

অবহেলার ইনবক্স লেখক: রাবিয়ান সুলতান

প্রকাশিত হয়েছে: ০৯:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
৮৩

শিরোনাম:অবহেলার ইনবক্স
লেখক: রাবিয়ান সুলতান

কেন?
যদি সত্যিই ভালো না বাসো,
তবে কেন এই সম্পর্কের বেড়া টেনে ধরে রাখো?

কেন বললে না—স্পষ্ট, বজ্রপাতের মতো নির্দ্বিধায়,
“তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই?”

কেন বললে না?
কেন ভাঙলে না সেই শুরুর দিনের মায়াজাল,
পূর্ণিমার চাঁদের মতো হাসি,
নিঃশব্দ আত্মার মতো গভীর মনোযোগ—
যেখানে তুমি ছিলে এক মায়াবী স্বপ্ন,
আর আমি ছিলাম নির্বাক চোখ।

তারপর কেন?
জানি না… কেন সব কিছু নিঃশব্দে নিঃশেষ হয়ে যায়?

কেন সেই মানুষটিই,
যে একদিন আমার প্রতিটি শব্দকে যত্ন করে রাখত,
আজ মেসেজের উত্তর দিতেও গড়িমসি করে?
মনে হয়, যেন একটি “হ্যাঁ” বা “না”-ও
অকারণে এক বিশাল বোঝা।

আমাকে কি বলবে?
এটা কি কেবল দূরত্বের দোষ?
নাকি অনুভূতির প্রতি কোনো দায়বদ্ধতার অভাব?

তুমি কি এইটুকু জানাবে না—
কেন এত সহজে বোনা সম্পর্ককে
শিকারি পাখির মতো শুধু তাকিয়ে দেখো?
উড়বে কি না, আঘাত করবে কি না—
কিছুই বুঝতে দাও না…
শুধু ঝুলিয়ে রাখো।

আর আমি—
অন্ধ এক বন্দির মতো
প্রতিনিয়ত ইনবক্স চেক করি—
কোনো রিপ্লাই আসে কি না…!