আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“জাতীয় কবি নজরুল” কবিতাটি লিখছেন এইচ.এম.জুনাইদুল ইসলাম

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১০:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৭৬ পড়া হয়েছে
৮৯

জাতীয় কবি নজরুল
এইচ.এম.জুনাইদুল ইসলাম

ওগো বিদ্রোহী কবি, ওগো সাম্যের সুর,
এসেছিলে ভাঙতে যে শত লাঞ্ছনার ঘোর।
ছিল তব কণ্ঠের প্রতিটি আহ্বান,
জাগ্রত জনতায় ভরে যেত নিথর প্রাণ।

তুমি ধন্য বাংলা, ধন্য এই দেশ,
তোমারি লেখায় যেন আনন্দের রেশ।
অগ্নিবীণা হাতে ধরো, ধ্বংসের বেশে,
শত শত বছর কাটে তবু ভালোবাসে।

তুমি সেই সৈনিক, ভেঙেছ সকল ভয়,
গানে, কাব্যে এনে দিলে মুক্তির জয়।
ধূমকেতু রূপে ছিলে পরাধীন দেশে,
উঠিয়াছিলে জ্বেলে আলো, ভালোবাসা এসে।

তোমার প্রেমের কথা, বিরহের গান,
প্রতিটি বাঙালি-হৃদে জুগিয়েছে টান।
শ্যামলা বধূ সেজে রয় শ্রাবণ রাতে,
বিরহ বেদনা নিয়ে শত শত গাঁথে।

তুমি ছিলে ‘বিদ্রোহী’, ভেঙেছ কারাগার,
তোমার লেখনীতে নেই কোনো হার।
আলিপুর জেলেই লেখো ‘বিষের বাঁশি’,
তুমি আমাদের কবি, তাই তো আমরা হাসি।

ওগো সৃষ্টি সুখের উজ্জ্বল অধিকারী,
তুমিই বাঙালির হৃদয়ের কাণ্ডারী।
যুগে যুগে ধ্বনিত হবে তোমারি যে বাণী,
তুমি মোদের জাতীয় কবি, তোমাকেই জানি।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“জাতীয় কবি নজরুল” কবিতাটি লিখছেন এইচ.এম.জুনাইদুল ইসলাম

প্রকাশিত হয়েছে: ১০:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৮৯

জাতীয় কবি নজরুল
এইচ.এম.জুনাইদুল ইসলাম

ওগো বিদ্রোহী কবি, ওগো সাম্যের সুর,
এসেছিলে ভাঙতে যে শত লাঞ্ছনার ঘোর।
ছিল তব কণ্ঠের প্রতিটি আহ্বান,
জাগ্রত জনতায় ভরে যেত নিথর প্রাণ।

তুমি ধন্য বাংলা, ধন্য এই দেশ,
তোমারি লেখায় যেন আনন্দের রেশ।
অগ্নিবীণা হাতে ধরো, ধ্বংসের বেশে,
শত শত বছর কাটে তবু ভালোবাসে।

তুমি সেই সৈনিক, ভেঙেছ সকল ভয়,
গানে, কাব্যে এনে দিলে মুক্তির জয়।
ধূমকেতু রূপে ছিলে পরাধীন দেশে,
উঠিয়াছিলে জ্বেলে আলো, ভালোবাসা এসে।

তোমার প্রেমের কথা, বিরহের গান,
প্রতিটি বাঙালি-হৃদে জুগিয়েছে টান।
শ্যামলা বধূ সেজে রয় শ্রাবণ রাতে,
বিরহ বেদনা নিয়ে শত শত গাঁথে।

তুমি ছিলে ‘বিদ্রোহী’, ভেঙেছ কারাগার,
তোমার লেখনীতে নেই কোনো হার।
আলিপুর জেলেই লেখো ‘বিষের বাঁশি’,
তুমি আমাদের কবি, তাই তো আমরা হাসি।

ওগো সৃষ্টি সুখের উজ্জ্বল অধিকারী,
তুমিই বাঙালির হৃদয়ের কাণ্ডারী।
যুগে যুগে ধ্বনিত হবে তোমারি যে বাণী,
তুমি মোদের জাতীয় কবি, তোমাকেই জানি।