আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্টি রিজভী’র কবিতা – হৃদয় কবি  (বিশপ সমগ্র)  

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১২:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে
২২৬

আর্টি রিজভী’র কবিতা 

হৃদয় কবি  (বিশপ সমগ্র)  

এ শহুরে জীবন নিত্য নতুন, গ্রাম সেতো স্মৃতিময়-

ছোট্ট বেলার সে ফেলে আসা দিন, হৃদয়ের কথা কয়।

বাড়ির পাশের আম বাগানেই, কিচিমিচি করে পাখি,

শহুরে জীবন ইট পাথরের, প্রাচীরেই বেঁধে রাখি।

সোনালী অতীত জীবন আমার, মনের খাতায় আঁকা,

তোমার নতুন চাদরে আমার,সকল অতীত ঢাকা।

ভাবছি নতুন গড়ছি জীবন , আসলে পুরান স্মৃতি-

ভেঙে পরে যাবে ধুয়ে মুছে যাবে, মনের এ কষ্ট গীতি।

এভাবেই গেছে পুর্ব পুরুষের, সোনালী জীবন ধারা,

সব চলে যাবে স্মৃতি পরে রবে, এখন রয়েছে যারা।

নতুন এভাবেই পুরান হবে, অতীত আঁকবে ছবি,

মানব হৃদয়ে ভালোবাসা গড়ে, হৃদয়ে বাঁচবে কবি।

গ্রামের জীবন সে ভৈরবী রাগে, ইমনে নীরব কবি,

আশাবরী থেকে সে ভৈরবে মিশে,পূরবে দাঁড়ায় রবি।

বিলাবল রাগে এ দুনিয়া চলে, তাকেই যে বলে শুদ্ধ,

আর সুদ্ধ থেকে এক পা এগুলে, রাগেতে জাতির যুদ্ধ।

যেখানে যেমন সেখানে তেমন, এইতো আসল ভক্তি –

যেখানেই যাও চোখ তুলে চাও, সেখানে মিলবে মুক্তি।

এইতো নিয়ম জীবন চলার, বেঁচে-থাকা সংস্কৃতি –

অভিনয় মিশে প্রেম ভরা গীতে, হৃদয়ের সংগতি।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

nadira akter

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

আর্টি রিজভী’র কবিতা – হৃদয় কবি  (বিশপ সমগ্র)  

প্রকাশিত হয়েছে: ১২:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬