আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াইলে ইউসেফস’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১০২ পড়া হয়েছে
১৬৯

রিপোর্ট: রাকিবুল ইসলাম শাওন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরুড়া উচ্চ বিদ্যালয়ে “ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পুরুড়া হাই স্কুল (ইউসেফস)” এর উদ্যোগে ২য় বার্ষিক কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজিবুল হক ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল কারিগরি ইনস্টিটিউটের চেয়ারম্যান, এবি ফ্যাশন মার্কেটের স্বত্বাধিকারী ও সমাজসেবক জনাব সানাউল হক বাবুল।
অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতা করেন ইউসেফস’র সভাপতি জনাব শাহরিয়ার জামাল রামিম এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ পলাশ ও আহমেদ রেজওয়ান লাদেন।
দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রোগ্রাম স্পন্সর হিসেবে ছিল বাবুল কারিগরি ইনস্টিটিউট। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

rakibul

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

তাড়াইলে ইউসেফস’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬