
মে দিবসের কবিতা
মে দিবসের পণ
– জনি সিদ্দিক
বিশ্ব মাঝে জাগল সাড়া
আবার এল মে
শ্রম দিবসের ছোঁয়া লাগে
সবার জীবনে।
শ্রমিক-মালিক মিলেমিশে
করল এবার পণ
শিশুর হাতে কাজ দেব না
শপথ আজীবন।
থাকবে শিশু হাসি-খুশি
পাঠে দিবে মন
পড়াশোনা আর খেলাধুলায়
কাটবে সারাক্ষণ।
ঘাম ঝরানো মানুষগুলো
এক কাতারে আজ
বিশ্বজুড়ে চাওয়া সবার
আট ঘণ্টার কাজ।
মে দিবসের রক্তে রাঙা
দিনের শপথ এই
শোষিত আর বঞ্চিতদের
নেই কোনো ভয় নেই।
পহেলা মে বলতে বুঝি
জেগে ওঠার দিন
পাওনা বুঝে নেওয়ার দাবি
হোক না অমলিন।
নাম ঠিকানা
আবু বক্কার সিদ্দিক জনি
সালনা, গাজীপুর।
Reporter Name 
















