
শ্রমিকের ঘামের মূল্য
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
ভোরে সূর্যের আগে
জেগে ওঠে যে মানুষ,
হাতের কড়ায় গড়ে তোলে দেশ
তবু থাকে না কোনো আভাস।
ইটের পর ইট তুলে গাঁথে স্বপ্ন,
লোহার ভাঁজে জীবন,
ধুলোমাখা পথে লিখে যায় তারা
অগণিত অর্জনের মনন।
তাদের ঘামে ভেজা মাটির গন্ধে
ফসল হয় সোনালি,
তাদের হাতেই শহর জাগে
আলোয় ভরে গলি।
কিন্তু কে রাখে খোঁজ তাদের?
কে শোনে ক্লান্তির কথা?
নিঃশব্দ রাতে তারা কাঁদে
লুকিয়ে বুকে ব্যথা।
এক দিন হয় শ্রমিক দিবস?
তাদের সম্মানের দিন!
যারা জীবন দিয়ে গড়েছে পৃথিবী
তাদের প্রাপ্য মুছে যায় ঋন।
আমি বলি ইয়া ভন্ডামি
ইহা প্রতারণার শক্ত শিকল
যদি করো মূল্যায়ন তাদের ঘামের
এক দিনে কি সম্মান এই শ্রমের?
তাদের ঘাম যেন না হয় বৃথা,
তাদের স্বপ্ন বাঁচুক,
সমতার আলোয়, ন্যায়ের পথে
তাদের জীবন হাঁটুক।
এসো আজ শপথ করি সবাই
শ্রমিক মানেই শক্তি,
তাদের হাতেই ভবিষ্যৎ গড়া
তাদের মাঝেই এদেশের মুক্তি।
Reporter Name 















