
“রক্তরাঙা মে দিবস” কবিতাটি লিখছেন আব্দুল কাদের
রক্তরাঙা মে দিবস আব্দুল কাদের হায়রে শ্রমিক!তোদের রক্তে অট্টালিকা গড়ে, ঘাম ঝরানো শ্রমের মূল্য অশ্রু হয়ে ঝরে। শিকাগো সেই শহরতলে বিপ্লব হলো শুরু, কাঁপন সেদিন শোষকদলের বুকের ভেতর দুরু। আটটি ঘণ্টার কাজের তরে শ্রমিক দিল প্রাণ, রক্ত দিয়ে লিখে গেল অধিকারের গান। নেই মজুরি,নেই মর্যাদা বঞ্চনা দিনরাত। শোষক বাড়ায় বিশ্বজুড়ে শ্রমিক মারার হাত। বিশ্বজুড়ে দু"হাত মেলাও শ্রমিক ভাই ও বোন, নায্য পাওনা আদায় করো জাগুক সবার মন। রক্তরাঙা পতাকা ওই আকাশ পানে ওড়ে, অধিকারের লড়াই শেষে নতুন ভাগ্য গড়ে। মো.আব্দুল কাদের,শিক্ষক, সারিয়াকান্দি,বগুড়া।
১২৪
রক্তরাঙা মে দিবস
আব্দুল কাদের
হায়রে শ্রমিক!তোদের রক্তে
অট্টালিকা গড়ে,
ঘাম ঝরানো শ্রমের মূল্য
অশ্রু হয়ে ঝরে।
শিকাগো সেই শহরতলে
বিপ্লব হলো শুরু,
কাঁপন সেদিন শোষকদলের
বুকের ভেতর দুরু।
আটটি ঘণ্টার কাজের তরে
শ্রমিক দিল প্রাণ,
রক্ত দিয়ে লিখে গেল
অধিকারের গান।
নেই মজুরি,নেই মর্যাদা
বঞ্চনা দিনরাত।
শোষক বাড়ায় বিশ্বজুড়ে
শ্রমিক মারার হাত।
বিশ্বজুড়ে দু”হাত মেলাও
শ্রমিক ভাই ও বোন,
নায্য পাওনা আদায় করো
জাগুক সবার মন।
রক্তরাঙা পতাকা ওই
আকাশ পানে ওড়ে,
অধিকারের লড়াই শেষে
নতুন ভাগ্য গড়ে।
মো.আব্দুল কাদের,শিক্ষক, সারিয়াকান্দি,বগুড়া।