আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“অবহেলায় দেহের মৃত্যু” কবিতাটি লিখছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১০:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪৬ পড়া হয়েছে
৮১

অবহেলায় দেহের মৃত্যু
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

এখন প্রতিদিন বৃষ্টি হয়
ঝড় ওঠে
কালবৈশাখীর তাণ্ডব নেমে আসে চারদিকে
গাছপালা ভেঙে যায়,
চুরমার হয়ে যায় চারপাশ
শান্ত বৃষ্টির ফোঁটা
শক্ত মাটিকে কাদায় মেখে দেয়,
আর কালো মেঘ সরিয়ে
যখন নামে প্রবল বর্ষণ
ঠিক তখনই
আকাশের গর্জনে,
আমার মন হঠাৎ ভারী হয়ে ওঠে
কারণ
সেই গর্জনে
আমার আত্মা কেঁপে ওঠে।
আমার ভেতরের লুকানো প্রেম
এক টুকরো আলো হয়ে জ্বলছিল
কিন্তু আজ
সেই আলো নিভে যায়।
কালো ধোঁয়ার গন্ধ
আমাকে আবারও গ্রাস করে,
বিরক্ত করে,
অস্থির করে তোলে
যদি বলি
আমার ভেতরের সেই গল্পের কথা,
যে গল্প এখনো কথা বলে
তার চারপাশে
আজও ঘোরে মৃত আত্মারা
হ্যাঁ,
সেই আত্মাদের দুর্গন্ধে
আমি প্রতিদিন একটু একটু করে মরি
এই ঝড়
এই বৃষ্টি
এই জলচ্ছ্বাস
সবকিছু ঝরে পড়ে মৃত্তিকার বুকে
আর কোনো এক রুদ্রমাখা বিকেলে
সবুজ ঘাসের স্পর্শে
পৃথিবী যেন শান্ত হয়ে যায়
কিন্তু
আমার ভেতর?
আমার দেহের গভীরে
আত্মারা একে একে মরে যায়
বছরের পর বছর
শতাব্দীর পর শতাব্দী
হাজার বছর ধরে।

গ্রামঃ বাউনী পোস্ট +থানাঃ শ্রীপুর জেলাঃ গাজীপুর

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“অবহেলায় দেহের মৃত্যু” কবিতাটি লিখছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

প্রকাশিত হয়েছে: ১০:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
৮১

অবহেলায় দেহের মৃত্যু
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

এখন প্রতিদিন বৃষ্টি হয়
ঝড় ওঠে
কালবৈশাখীর তাণ্ডব নেমে আসে চারদিকে
গাছপালা ভেঙে যায়,
চুরমার হয়ে যায় চারপাশ
শান্ত বৃষ্টির ফোঁটা
শক্ত মাটিকে কাদায় মেখে দেয়,
আর কালো মেঘ সরিয়ে
যখন নামে প্রবল বর্ষণ
ঠিক তখনই
আকাশের গর্জনে,
আমার মন হঠাৎ ভারী হয়ে ওঠে
কারণ
সেই গর্জনে
আমার আত্মা কেঁপে ওঠে।
আমার ভেতরের লুকানো প্রেম
এক টুকরো আলো হয়ে জ্বলছিল
কিন্তু আজ
সেই আলো নিভে যায়।
কালো ধোঁয়ার গন্ধ
আমাকে আবারও গ্রাস করে,
বিরক্ত করে,
অস্থির করে তোলে
যদি বলি
আমার ভেতরের সেই গল্পের কথা,
যে গল্প এখনো কথা বলে
তার চারপাশে
আজও ঘোরে মৃত আত্মারা
হ্যাঁ,
সেই আত্মাদের দুর্গন্ধে
আমি প্রতিদিন একটু একটু করে মরি
এই ঝড়
এই বৃষ্টি
এই জলচ্ছ্বাস
সবকিছু ঝরে পড়ে মৃত্তিকার বুকে
আর কোনো এক রুদ্রমাখা বিকেলে
সবুজ ঘাসের স্পর্শে
পৃথিবী যেন শান্ত হয়ে যায়
কিন্তু
আমার ভেতর?
আমার দেহের গভীরে
আত্মারা একে একে মরে যায়
বছরের পর বছর
শতাব্দীর পর শতাব্দী
হাজার বছর ধরে।

গ্রামঃ বাউনী পোস্ট +থানাঃ শ্রীপুর জেলাঃ গাজীপুর