
“খরতপ্ত দিনের গান” কবিতাটি লিখছেন আব্দুল কাদের
খরতপ্ত দিনের গান আব্দুল কাদের চারিদিকে আগুনের হাওয়া বয়ে যায়, তপ্ত মাটিতে প্রাণ ওষ্ঠাগত প্রায়। পুকুর শুকিয়ে ধু -ধু মরুভূমি আজ, রোদের দহনে পুড়ে সারা মাঠ -ঘাট। বটমূলে নামে ওই নিঝুম বেলা, পাখিরা ভুলেছে সব সুরেরই খেলা। চাতক দু-চোখে শুধু মেঘ খুঁজে ফেরে, রোদেলা আকাশ নেয় শান্তিকে কেড়ে। পিচগলা পথে লাগে আগুনের ছোঁয়া, দিগন্ত জুড়ে শুধু ধোঁয়া আর ধোঁয়া। মাঠ ফাটে চাষিদের হাহাকার বাড়ে, বাঁচার আহ্লাদ আজ পুড়ে যেতে পারে। শুকনো পাতারা ওড়ে ধরণীর প্রাণে। তপ্ত পাথরে রোদ ছড়ায় দহন, পুড়ে ছারখার আজ সারা ভুবন।
১৫৯
খরতপ্ত দিনের গান
আব্দুল কাদের
চারিদিকে আগুনের হাওয়া বয়ে যায়,
তপ্ত মাটিতে প্রাণ ওষ্ঠাগত প্রায়।
পুকুর শুকিয়ে ধু -ধু মরুভূমি আজ,
রোদের দহনে পুড়ে সারা মাঠ -ঘাট।
বটমূলে নামে ওই নিঝুম বেলা,
পাখিরা ভুলেছে সব সুরেরই খেলা।
চাতক দু-চোখে শুধু মেঘ খুঁজে ফেরে,
রোদেলা আকাশ নেয় শান্তিকে কেড়ে।
পিচগলা পথে লাগে আগুনের ছোঁয়া,
দিগন্ত জুড়ে শুধু ধোঁয়া আর ধোঁয়া।
মাঠ ফাটে চাষিদের হাহাকার বাড়ে,
বাঁচার আহ্লাদ আজ পুড়ে যেতে পারে।
শুকনো পাতারা ওড়ে ধরণীর প্রাণে।
তপ্ত পাথরে রোদ ছড়ায় দহন,
পুড়ে ছারখার আজ সারা ভুবন।