আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“পার্থিব প্রস্থান ২৬” কবিতাটি লিখছেন নাহিয়ান আল ফারাবি

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১২:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৪৩ পড়া হয়েছে
৮৯

পার্থিব প্রস্থান ২৬
লেখক: নাহিয়ান আল ফারাবি

​লাল বেনারসি শাড়ির ভাঁজে যে মেয়েটির স্বপ্ন ছিল—
একটু পর গৃহ প্রবেশের পথ ছোঁবে,
২৬ এর সেই অভিশপ্ত প্রহর
তাকে এক অজানার দেশে ঠাঁই দিলো।

​কুমিল্লার সেই রেললাইন আজ স্তব্ধ হাহাকার
সেখানে নিথর পড়ে আছে—
শৈল্পিক কোন অসামাপ্ত গল্প
আর রক্তভেজা রুমাল।

​বাসের বাতায়নে যেই শিশুটি
বিস্ময়ভরা চোখে গিলছিল পদ্মা নদী,
সে আজ ফিরেছে একাকী,
কিন্তু তার জননী আজ পদ্মার গর্ভে নিরুদ্দেশ যাত্রী।

​আমরা শুধু চেয়ে দেখি দর্শক হয়ে –
সংবাদপত্রের পাতায় লাশের মিছিল,
টেলিভিশনের পর্দায় স্বজনহারা আর্তনাদ।

​নিরাপদে ফেরার কোন –
গ্যারেন্টি নেই এই শহরে,
প্রতিটি বিদায়ই যেন আজ
শেষ বিদায়ের সুর বাজে।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“পার্থিব প্রস্থান ২৬” কবিতাটি লিখছেন নাহিয়ান আল ফারাবি

প্রকাশিত হয়েছে: ১২:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
৮৯

পার্থিব প্রস্থান ২৬
লেখক: নাহিয়ান আল ফারাবি

​লাল বেনারসি শাড়ির ভাঁজে যে মেয়েটির স্বপ্ন ছিল—
একটু পর গৃহ প্রবেশের পথ ছোঁবে,
২৬ এর সেই অভিশপ্ত প্রহর
তাকে এক অজানার দেশে ঠাঁই দিলো।

​কুমিল্লার সেই রেললাইন আজ স্তব্ধ হাহাকার
সেখানে নিথর পড়ে আছে—
শৈল্পিক কোন অসামাপ্ত গল্প
আর রক্তভেজা রুমাল।

​বাসের বাতায়নে যেই শিশুটি
বিস্ময়ভরা চোখে গিলছিল পদ্মা নদী,
সে আজ ফিরেছে একাকী,
কিন্তু তার জননী আজ পদ্মার গর্ভে নিরুদ্দেশ যাত্রী।

​আমরা শুধু চেয়ে দেখি দর্শক হয়ে –
সংবাদপত্রের পাতায় লাশের মিছিল,
টেলিভিশনের পর্দায় স্বজনহারা আর্তনাদ।

​নিরাপদে ফেরার কোন –
গ্যারেন্টি নেই এই শহরে,
প্রতিটি বিদায়ই যেন আজ
শেষ বিদায়ের সুর বাজে।