আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“মনের কথা” কবিতাটি লিখছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৮:৩০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৮৬ পড়া হয়েছে
১০৯

মনের কথা
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

আমি কী লিখি আমি নিজেই জানি না,
লিখে ফেলি হঠাৎ, আবার কিছুই মনে থাকে না।
তবুও লিখি কিছু সহজ কথা, বাংলা শব্দে,
মনের ভেতর জমে থাকা নীরব অনুভবে।

এই পৃথিবীটা কেমন যেন অদ্ভুত লাগে,
মানুষগুলো বদলায়, মুখে আর মনের ফাঁকে ফাঁকে।
তাই জানতে ইচ্ছে করে তাদের অন্তরে কী আছে,
কেন এত মিথ্যে নিয়ে পথচলা তাদের?

কেন এত অভিনয়, কেন এত ছলনা,
সত্যগুলো কেন হারায় দিনের আলোয়।
আমি তো মানুষ সবাই আমায় মানুষই বলে,
তবু নিজের ভেতর দেখি অন্ধকার।

আমার ভেতরেও আছে কষ্ট, আছে কিছু কালো,
সেই সব অনুভবই লিখে ফেলি ভালো-মন্দ
আমি কবিতা লিখি কেউ পড়ে, কেউ পড়ে না,
কেউ দেখে চলে যায়, কেউ কিছুই দেখে না।

আবার কেউ হেসে বলে এও কি কবিতা হয়?
তাদের কথায় কখনো বুকের ভেতর ব্যথা হয়,
তবুও ভাবি তারাই কোনো একদিন চুপে চুপে,
আমার লেখা পড়বে নিজের অজান্তে ।

আমি কিছু বলি না, চুপচাপ দেখি সব,
মনের ভেতর জমে থাকে অজস্র লেখা যা নীরব ।
আমার শুধু ছোট্ট একটা স্বপ্ন,
মানুষ চিনুক আমায়, বুঝুক আমার মন, কবিতা।

আমার কবিতা ছড়িয়ে যাক সবার হাতে হাতে,
বইয়ের পাতায় জায়গা পাক একদিন নীরব প্রার্থনার সাথে।
যদি কোনোদিন কেউ পড়ে বলে এই কবিতা আমার কথা
তখনই বুঝবো আমার লেখা বৃথা নয়,
এই লেখা আমাদের মনের সকল ব্যথা।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“মনের কথা” কবিতাটি লিখছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
১০৯

মনের কথা
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

আমি কী লিখি আমি নিজেই জানি না,
লিখে ফেলি হঠাৎ, আবার কিছুই মনে থাকে না।
তবুও লিখি কিছু সহজ কথা, বাংলা শব্দে,
মনের ভেতর জমে থাকা নীরব অনুভবে।

এই পৃথিবীটা কেমন যেন অদ্ভুত লাগে,
মানুষগুলো বদলায়, মুখে আর মনের ফাঁকে ফাঁকে।
তাই জানতে ইচ্ছে করে তাদের অন্তরে কী আছে,
কেন এত মিথ্যে নিয়ে পথচলা তাদের?

কেন এত অভিনয়, কেন এত ছলনা,
সত্যগুলো কেন হারায় দিনের আলোয়।
আমি তো মানুষ সবাই আমায় মানুষই বলে,
তবু নিজের ভেতর দেখি অন্ধকার।

আমার ভেতরেও আছে কষ্ট, আছে কিছু কালো,
সেই সব অনুভবই লিখে ফেলি ভালো-মন্দ
আমি কবিতা লিখি কেউ পড়ে, কেউ পড়ে না,
কেউ দেখে চলে যায়, কেউ কিছুই দেখে না।

আবার কেউ হেসে বলে এও কি কবিতা হয়?
তাদের কথায় কখনো বুকের ভেতর ব্যথা হয়,
তবুও ভাবি তারাই কোনো একদিন চুপে চুপে,
আমার লেখা পড়বে নিজের অজান্তে ।

আমি কিছু বলি না, চুপচাপ দেখি সব,
মনের ভেতর জমে থাকে অজস্র লেখা যা নীরব ।
আমার শুধু ছোট্ট একটা স্বপ্ন,
মানুষ চিনুক আমায়, বুঝুক আমার মন, কবিতা।

আমার কবিতা ছড়িয়ে যাক সবার হাতে হাতে,
বইয়ের পাতায় জায়গা পাক একদিন নীরব প্রার্থনার সাথে।
যদি কোনোদিন কেউ পড়ে বলে এই কবিতা আমার কথা
তখনই বুঝবো আমার লেখা বৃথা নয়,
এই লেখা আমাদের মনের সকল ব্যথা।